সাদের আসনে জিএম কাদেরের মনোনয়ন কিনলেন জাপার দুই নেতা

রংপুর-৩ (সদর-আংশিক সিটি) আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক ও জেলা কমিটির যুগ্ম আহবায়ক আজমল হোসেন লেবু। বর্তমানে এই আসনের সংসদ সদস্য দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মোহাম্মদ এরশাদের ছেলে রাহগীর আল মাহী সাদ এরশাদ।

মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে রংপুর আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে যান জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক আজমল হোসেন লেবু ও যুগ্ম সাংগঠনিক সম্পাদক শাফিউল ইসলাম শাফি। এসময় স্থানীয় জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন না।

মনোনয়ন সংগ্রহের পর সাংবাদিকদের সাথে কথা বলেন তারা। এ সময় আজমল হোসেন লেবু জানান, ‘দলের কেন্দ্রীয় কমিটি ও চেয়ারম্যানের নির্দেশনা ছাড়া তো আমার ক্ষমতা নেই মনোনয়ন সংগ্রহ করার। যদি পরিবেশ পরিস্থিতি অনুকূলে থাকে এবং জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে রংপুর-৩ আসনের প্রার্থী হচ্ছেন জিএম কাদের’।
তবে দলের চেয়ারম্যানের মনোনয়ন সংগ্রহের দিনে স্থানীয় নেতাদের উপস্থিত না থাকার প্রসঙ্গে তিনি বলেন,মনোনয়ন সংগ্রহের বিষয়টি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা কে জানানো হয়েছে। দলগতভাবে মনোনয়ন সংগ্রহ করতে আসাটা নির্বাচনী আচরণবিধির মধ্যে পড়ে। তবে জমা দেয়ার দিন সবাই উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন তিনি।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা জানান,’জাতীয় পার্টির সাথে আমরা আছি এবং চেয়ারম্যানের সাথেও আমরা আছি। এখন উনি কাকে দিয়ে মনোনয়ন সংগ্রহ করবে না করবে সেটা বড় বিষয় নয়। আমরা পার্টির সাথে আছি’।
মেয়র বলেন,গতকাল আজমল হোসেন লেবু ফোনে মনোননয়ন ফরম সংগ্রহের কথা জানালে তিনি তাকে তুলতে বলেন।তবে পার্টির চেয়ারম্যান কে ইঙ্গিত করে তিনি বলেন, তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করলে আমাদেরকে জানাতে পারতেন।

সদর উপজেলা নির্বাচন অফিসার মোঃ মমিনুর আলম জানান, রংপুর-৩ আসনে জাতীয় পার্টির পক্ষে মনোনয়নপত্র নিয়েছেন দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।তার পক্ষে মনোনয়ন সংগ্রহ করেছেন দলের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক আজমল হোসেন লেবু।

Share this news on:

সর্বশেষ

img
দলগুলোর নির্বাচনী ইশতেহার ইতিবাচক হলেও যথেষ্ট নয়: সিপিডি Feb 07, 2026
img
যেকোনো মূল্যে ১২ ফেব্রুয়ারি ভোট হবে: নাসীরুদ্দীন Feb 07, 2026
img
বিনোদন সিনেমা ইউনিভার্সিটি হলে শাকিব হবেন প্রিন্সিপাল: শবনম বুবলী Feb 07, 2026
img
রাজধানীর ১৪ স্থানে জনসভা করবেন তারেক রহমান, কবে কোথায়? Feb 07, 2026
img
ক্ষমতায় গেলে দলের সংসদ সদস্যরা বিনা ট্যাক্সের গাড়ি নেবে না: শফিকুর রহমান Feb 07, 2026
img
ধানের শীষের মিছিল নিয়ে কেন্দ্রে যাবেন, ভোট দেবেন ১১ দলীয় ঐক্যজোটে: হাসনাত আবদুল্লাহ Feb 07, 2026
img
ফুলের হার হাতে নিয়ে হেরে গেছি: রাখি সাওয়ান্ত Feb 07, 2026
img
মডেলরাও লেগে থাকলে ভালো অভিনয় করতে পারবে: তানজিয়া জামান মিথিলা Feb 07, 2026
img
আমরা ন্যায়বিচার কায়েম করার পক্ষে : জামায়াত আমির Feb 07, 2026
img

রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান

জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরা রাজনীতিতে ফিরতে পারেন Feb 07, 2026
img
স্মার্টফোনহীন সেই সময়ে সালমানের পার্টি কাণ্ড, ভাইরাল স্মৃতি Feb 07, 2026
img
মালিঙ্গার চোটে ভাগ্য বদলালো মাদুশানের Feb 07, 2026
img
অনুরাগীদের ভিড়ে অস্বস্তিকর পরিস্থিতির মুখে শাহিদ কাপুর, মাঝপথেই মঞ্চ ছাড়লেন অভিনেতা Feb 07, 2026
img
কেন উটের জন্য পাসপোর্ট চালু করেছে সৌদি? Feb 07, 2026
img
রাতের অন্ধকারে জিয়াগঞ্জে ‘বেআইনি’ কাজ অরিজিৎ-আমিরের! বিতর্ক তুঙ্গে Feb 07, 2026
img
এপস্টেইনের সাবেক প্রেমিকার মেইল ফাঁস, কী লিখেছিলেন ট্রাম্পের স্ত্রী? Feb 07, 2026
img
সালমানের বান্ধবীর সঙ্গে অরিজিতের নতুন গান, দ্বন্দ্বের অবসান নিয়ে গুঞ্জন Feb 07, 2026
img
কেউ প্রবাসে গিয়ে মারা গেলে পরিবারের দায়িত্ব নেবে রাষ্ট্র: জামায়াত আমির Feb 07, 2026
img

কারা অধিদপ্তর

মাথা ঘুরে পড়ে যান বাথরুমে, হাসপাতালে প্রাণ গেল রমেশ চন্দ্র সেনের Feb 07, 2026
img
মহিউদ্দিন রনিকে কেবিনে স্থানান্তর Feb 07, 2026