© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফেসবুক থেকে জয়ের বছরে আয় ৮০ লাখ টাকা

শেয়ার করুন:
ফেসবুক থেকে জয়ের বছরে আয় ৮০ লাখ টাকা
মোজো ডেস্ক
০৬:২৬ পিএম | ৩০ ডিসেম্বর, ২০২৩
অভিনেতা শাহরিয়ার নাজিম জয় মূলত অভিনয় থেকে কিছুটা সরে এসে মন দিয়েছেন উপস্থাপনায়। কনটেন্ট ক্রিয়েটর হিসেবেও খ্যাতি কুড়িয়েছেন। তিনি এবার জানিয়েছেন, নিজের ফেসবুক পেজ থেকে ২০২৩ সালেই শুধু ফেসবুক থেকে আয় করেছেন প্রায় ৮০ লাখ টাকা।

শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে ফেসবুকে ফ্ল্যাট ক্রয়ের একটি দলিলের ছবি পোস্ট করে শাহরিয়ার নাজিম জয় লিখেছেন, ‘২০২৩ সালে নাজিম জয় পেজের ভিউ ১০০ মিলিয়ন। আয় প্রায় ৫০ হাজার ডলার। স্পন্সর থেকে আয় ২৫ লক্ষ টাকা এবং একটি ফ্ল্যাট। ডিজিটাল বাংলাদেশ জিন্দাবাদ।’

উপস্থাপনায় নতুনত্ব, অভিনবত্ব আনতে গিয়ে কখনও বাহবা, আবার কখনোবা সমালোচনার মুখে পড়তে হয়েছে জয়কে। তবু থেমে থাকেননি তিনি। নিজ কাজ চালিয়ে গেছেন আপন গতিতে।

মন্তব্য করুন