© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিলেটে গুলিতে ছাত্রলীগ নেতা নিহত

শেয়ার করুন:
সিলেটে গুলিতে ছাত্রলীগ নেতা নিহত
own-reporter-sylhet
১১:৪৮ এএম | ৩১ মার্চ, ২০১৯

সিলেটের বালাগঞ্জে ডাকাতের গুলিতে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

রোববার ভোর ৪টার দিকে উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের সাম্পারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বালাগঞ্জ থানার ওসি গাজী আতাউর রহমান।

নিহত যুবকের নাম সাহাব উদ্দিন (২৬)। তিনি সাম্পারকান্দি গ্রামের সুরমান আলীর ছেলে। দেওয়ান বাজার ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন তিনি।

ওসি গাজী আতাউর রহমান বলেন, সাম্পারকান্দি গ্রামের সুরমান আলী ও সোহরাব আলী মেম্বারের বাড়িতে রাতে একদল ডাকাত হানা দেয়। এ সময় সাহাব উদ্দিন বাধা দিতে গেলে ডাকাতরা গুলি চালায়। এতে সাহাব উদ্দিন গুলিবিদ্ধ হন। পরে ডাকাতরা পালিয়ে গেলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাটির তদন্ত চলছে জানিয়ে ওসি বলেন, এটি ডাকাতির কোনো ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড তা খতিয়ে দেখা হচ্ছে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন