যুক্তরাষ্ট্রে লোকালয়ে বিমান বিধ্বস্ত, বহু হতাহত

যুক্তরাষ্ট্রের দক্ষিণপূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য ফ্লোরিডার একটি আবাসিক এলাকায় উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে বহু মানুষের প্রাণহানি ঘটেছে। ক্লিয়ারওয়াটার ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের অনলাইনে পোস্ট করা ছবিতে ধ্বংস হওয়া বাড়ি থেকে আগুনের শিখা এবং ধোঁয়া উড়তে দেখা গেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (ফেব্রুয়ারি) রাতে আছড়ে পড়ে বিমানটি। খবর রয়টার্সের

খবরে বলা হয়েছে, বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটি একটি সিঙ্গেল ইঞ্জিন বিচক্র্যাফট বোনানজা ভি ৩৫ বিমান। এসব বিমান বেশ হালকা এবং সর্বোচ্চ ৬ আসনের হয়। বৃহস্পতিবার গভীর রাতে ফ্লোরিডার ক্লিন ওয়াটার শহরের যে আবাসিক এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়েছে, সেটি বেশ ঘণবসতিপূর্ণ। মূলত দরিদ্র লোকজনই থাকেন সেখানে এবং অধিকাংশ বাড়িঘর ভ্রাম্যমান কিংবা অস্থায়ী (মোবাইল হোম)।

বিধ্বস্ত হওয়ার সময় উড়োজাহাজটিতে কতজন যাত্রী ছিলেন— তা জানা যায়নি। তবে বাড়িঘরের ওপর সেটি আছড়ে পড়ার পর অনেক বাড়িঘরে আগুন ধরে যায়। এ কারণেই হতাহতের সংখ্যা অনেক বলে আশঙ্কা করা হচ্ছে।

ক্লিনওয়াটারের ফায়ার সার্ভিস বিভাগের প্রধান স্কট ইলার্স বলেন, ‘বিমানটি বিধ্বস্ত সময় অনেক বাড়িতে লোকজন ঘুমিয়ে ছিলেন। শুক্রবার ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। হতাহতের প্রকৃত সংখ্যা এখনও জানা যায়নি। আমাদের কর্মীরা সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ হিসেব করছেন।’

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের মুখপাত্র সিএনএনকে উদ্ধৃত করে বলেছেন, ‘পাইলট ইঞ্জিনের ত্রুটির কথা জানানোর পর আবাসিক এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়।’

Share this news on:

সর্বশেষ

img
শরিয়াহ ধাঁচে নতুন স্থায়ী আমানত স্কিম চালু করল কৃষি ব্যাংক Feb 05, 2026
img
ভেরিফায়েড ফেসবুক পেজ হারালেন আমির হামজা Feb 05, 2026
img
প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলার জন্মদিনে আবেগঘন বার্তা মা শিখার Feb 05, 2026
img
হত্যার ৫০ দিন: বিচার দাবিতে যমুনার সামনে হাদির স্ত্রী ও ইনকিলাব মঞ্চ Feb 05, 2026
img
৪ দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় Feb 05, 2026
img
মঞ্চে ওঠার সময় জানতে পারি ‘একুশে পদক’ পাচ্ছি : ওয়ারফেজ Feb 05, 2026
img
বাংলাদেশিদের ভিসা না দেওয়ার জন্য 'সিস্টেমকে' দায়ী করলেন পররাষ্ট্র উপদেষ্টা Feb 05, 2026
img
'বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু'তে শিবপ্রসাদ বনাম যিশু Feb 05, 2026
img
হাতপাখায় ভোট দিতে দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে : রেজাউল করীম Feb 05, 2026
img
শহর মাতাতে প্রস্তুত লোপামুদ্রা মিত্র প্রোডাকশন ও ‘দোহার’ Feb 05, 2026
img
শুক্রবার দক্ষিণাঞ্চলের ৩ জেলায় জামায়াত আমিরের নির্বাচনি জনসভা Feb 05, 2026
img
গানের মঞ্চ থেকে বিয়ের মণ্ডপ, সয়মের জীবনে এল নতুন সুর! Feb 05, 2026
img
আমি নতুন কেউ নই, প্রায় ৩৫ বছর ধরে আপনাদের সঙ্গে আমার সম্পর্ক: মির্জা ফখরুল Feb 05, 2026
img
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি সোমবার Feb 05, 2026
img
'অন্তর্বতী সরকারের সময়ে ১১৬টি অধ্যাদেশ জারি ও ১৪টি দ্বিপাক্ষিক চুক্তি' Feb 05, 2026
img
ভোটের ফলাফল ঘুরিয়ে দিতে পারে প্রশাসনে থাকা জামায়াতের লোকেরা: মির্জা আব্বাস Feb 05, 2026
img
সন্তানদের চোখে রাজ বাবা হিসেবে কে, বিধায়ক না পরিচালক? Feb 05, 2026
img
পাকিস্তানের ম্যাচ বয়কট করা নিয়ে প্রতিক্রিয়া জানালেন ভারতীয় অধিনায়ক Feb 05, 2026
img
উপদেষ্টার সঙ্গে আলোচনার পর ২ দিনের জন্য বন্দরে আন্দোলন স্থগিত Feb 05, 2026
img
২০ ফেব্রুয়ারি থেকেই শুরু হচ্ছে অমর একুশে বইমেলা Feb 05, 2026