পাকিস্তানে নির্বাচনের আগের দিন জোড়া বোমা বিস্ফোরণ, নিহত ২৬

পাকিস্তানের জাতীয় নির্বাচনের ভোটগ্রহণের আগের দিন এক স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে জোড়া বোমা বিস্ফোরণে কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন।

আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। আজ বুধবার (৭ ফেব্রুয়ারি) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে এ ঘটনা ঘটেছে। খবর দ্য ডন।

পুলিশ জানিয়েছে, দুপুরের কিছু পরে পিশিনে স্বতন্ত্র প্রার্থী আসফান্দিয়ার কাকারের নির্বাচনী কার্যালয়ের বাইরে প্রথম বিস্ফোরণের ঘটনাটি ঘটে। পিশিনের জেলা প্রশাসক জুম্মা দাদ খান বলেন, অন্তত ১৪ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন।

এর কিছুক্ষণ পরেই কিলা সাইফুল্লাহে দ্বিতীয় বিস্ফোরণের খবর পাওয়া যায়। শহরের ডেপুটি কমিশনার ইয়াসির বাজাই সংবাদমাধ্যম দ্য ডন-এর প্রতিবেদককে জানিয়েছেন, জেইউআই-এফ-এর নির্বাচনী কার্যালয়ের বাইরে বিস্ফোরণে ১২ জন নিহত হয়েছেন।

এদিকে, প্রাদেশিক সরকারের মুখপাত্র জান আচাকজাই জানিয়েছেন, হতাহতদের স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

দেশটির জাতীয় নির্বাচনের ভোটগ্রহণের ঠিক আগের দিন এমন ভয়াবহ হামলার দায় এখন পর্যন্ত কেউ বা কোন সশস্ত্র গোষ্ঠী স্বীকার করেনি।

এদিকে, দেশটির জাতীয় নির্বাচনের তিন দিন আগে ৫ ফেব্রুয়ারি গভীর রাতে পুলিশ স্টেশনে হামলার ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে ডেরা ইসমাইল খান শহরের চোদওয়ান পুলিশ স্টেশনে হামলা হয়। এতে ১০ পুলিশ সদস্য নিহত এবং আরও ছয় জন আহত হন। 

Share this news on:

সর্বশেষ

img
গুঞ্জনে ইতি টানলেন ম্রুণাল Feb 06, 2026
img
জামায়াত ক্ষমতায় যেতে পারবে না বুঝে ষড়যন্ত্রের জাল বুনছে : মেজর হাফিজ Feb 06, 2026
img
রান্নাঘরে আড্ডা আর মজা- কনীনিকার সঙ্গে কোমর বেঁধে কুকিংয়ে স্বস্তিকা! Feb 06, 2026
img
বিএনপি ক্ষমতায় গেলে লবণের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করা হবে : সালাহউদ্দিন আহমদ Feb 06, 2026
img
আমি অবাক হয়েছি জামায়াত হিজড়াদের নিয়েও পলিসি করেছে : মোনামী Feb 06, 2026
img
নারী চরিত্রেই গল্পের প্রাণ খোঁজেন সন্দীপ রেড্ডি Feb 06, 2026
img
বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণা, ৬ সরকারি কর্মকর্তাকে শোকজ Feb 06, 2026
img
এবার ২ জামায়াত প্রার্থীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ Feb 06, 2026
img
ও’ রোমিওর ক্লাইম্যাক্সে তীব্র দ্বন্দ্বের ঝলক Feb 06, 2026
img
গুলশানে এডিসিকে মারধর, গ্রেপ্তার ৫ Feb 06, 2026
img
আওয়ামী লীগের দায়িত্ব কীভাবে নেন নুর-প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর Feb 06, 2026
img
কুষ্টিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১১ Feb 06, 2026
img
ক্লান্ত দেহে বাসায় ফিরি, পকেটে থাকে ভালোবাসার নীরব দলিল: নাহিদ ইসলাম Feb 06, 2026
img
ফ্যামিলি কার্ড না দিয়ে চাঁদাবাজ ঠেকানোর কার্ড দেন : সারোয়ার তুষার Feb 06, 2026
img

ওসমান হাদি হত্যা

জাতিসংঘকে তদন্তের ‘প্রস্তাব দেবে সরকার’ Feb 06, 2026
img
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, নারায়ণগঞ্জে জামায়াত প্রার্থীকে জরিমানা Feb 06, 2026
img
ভোটের পর ভ্যালেন্টাইন উদযাপনের কথা জানালেন অপু বিশ্বাস Feb 06, 2026
img

ইউরোপিয়ান ফুটবল

সবচেয়ে বেশি খরচ করা ক্লাবের তালিকায় শীর্ষে ম্যানসিটি Feb 06, 2026
img
ভবিষ্যত রাজনীতিতে প্রাসঙ্গিক থাকবেন না শেখ হাসিনা: মির্জা ফখরুল Feb 06, 2026
img
ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি মার্চের মাঝামাঝি স্বাক্ষরিত হবে Feb 06, 2026