© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নিজ আসনে স্বতন্ত্র প্রার্থীর কাছে হারলেন নওয়াজ শরিফ, দ্বিতীয়টিতে পিছিয়ে

শেয়ার করুন:
নিজ আসনে স্বতন্ত্র প্রার্থীর কাছে হারলেন নওয়াজ শরিফ, দ্বিতীয়টিতে পিছিয়ে
মোজো ডেস্ক
১১:২৮ এএম | ০৯ ফেব্রুয়ারি, ২০২৪

<div>পাকিস্তানে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার পর চলছে ভোটগণনা। আর অনান

পাকিস্তানে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার পর চলছে ভোটগণনা। আর অনানুষ্ঠানিক ফলাফল বলছে, সাবেক প্রধানমন্ত্রী ও পিএমএল-এন এর প্রধান নেতা নওয়াজ শরিফ স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন।

শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভি। তার জন্য এটিকে বেশ বড় পরাজয় বলেই মনে করা হচ্ছে। যদিও নওয়াজ অন্য আরও একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবারের সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী পদপ্রার্থী এবং পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)-এর প্রধান নেতা নওয়াজ শরিফ মানসেহরাতে স্বতন্ত্র প্রার্থী শাহজাদা গাস্তাসাপের কাছে উল্লেখযোগ্য ব্যবধানে পরাজয়ের সম্মুখীন হয়েছেন।

ন্যাশনাল অ্যাসেম্বলি নির্বাচনী এলাকা এনএ-১৫ মানসেহরা থেকে পাওয়া অনানুষ্ঠানিক ফলাফলে দেখা যাচ্ছে, শাহজাদা গাস্তাসাপ ৭৪ হাজার ৭১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, আর মিয়া নওয়াজ শরিফ ৬৩ হাজার ৫৪ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

সংবাদমাধ্যম বলছে, বৃহস্পতিবার বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর গণনা শুরু হয়। এর ১১ ঘণ্টারও বেশি সময় পর স্থানীয় সময় শুক্রবার ভোর সাড়ে ৪টায় প্রথম আসনের ফল ঘোষণা করা হয়। সেই আসনটিতে জয় পায় ইমরানের দল পিটিআই-সমর্থিত স্বতন্ত্র প্রার্থী। এরপর আরও কয়েকটি আসনের ফল ঘোষণা করা হয়েছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রকাশিত পরিসংখ্যান বলছে, এখন পর্যন্ত প্রকাশিত আনুষ্ঠানিক ফলাফলে ইমরানের দল পিটিআই-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা ৬টি আসনে, নওয়াজ শরিফের পিএমএল-এন প্রার্থীরা ৫টি আসনে এবং বিলাওয়াল ভুট্টো-জারদারির পাকিস্তান পিপলস পার্টির প্রার্থীরা ৪টি আসনে জয় পেয়েছেন।

মন্তব্য করুন