সংখ্যা বৃদ্ধি নয়, লক্ষ্য ভালোমানের চিকিৎসক তৈরি: স্বাস্থ্যমন্ত্রী

সংখ্যা বৃদ্ধি নয়, ভালোমানের চিকিৎসক তৈরিই লক্ষ্য বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। এছাড়া তিনি জানিয়েছেন, ভর্তি পরীক্ষা নিয়ে যাতে কোনো প্রশ্ন না ওঠে, সে জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

আজ শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে এমবিবিএস ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, সব মিলিয়ে ১০৪টি মেডিকেল কলেজের ১১ হাজার ৬৭৫টি আসনের জন্য এবার ১ লাখ ৪ হাজার ৩৭৪ জন ভর্তিচ্ছু আবেদন করেন।

এবারের ভর্তি পরীক্ষা থেকে বাদ পড়েছে ছয়টি বেসরকারি মেডিকেল কলেজ। এদের মধ্যে চারটি মেডিকেল কলেজ কোনো শিক্ষার্থী ভর্তি করাতে পারবে না। বাকি দুটির নিবন্ধনই বাতিল করা হয়েছে।

সামন্ত লাল সেন বলেন, শর্ত পূরণ করতে না পারায় রাজধানীর উত্তরার আইচি মেডিকেল কলেজ, ধানমন্ডির নর্দার্ন মেডিকেল কলেজ, রংপুরের নর্দার্ন মেডিকেল কলেজ ও রাজশাহীর শাহ মখদুম মেডিকেল কলেজের ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে।

আর রাজধানীর কেয়ার মেডিকেল কলেজ ও আশুলিয়ার নাইটিঙ্গেল মেডিকেল কলেজের নিবন্ধন বাতিল করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। স্বাস্থ্যমন্ত্রী বলেন, মেডিকেল ভর্তিপ্রক্রিয়া ডিজিটাইলেজশন করা হয়েছে। প্রশ্নপত্র বহনকারী প্রতিটি ট্রাঙ্কে এমন একটি যন্ত্র রাখা হয়েছে, তাতে বোঝা যাবে ট্রাঙ্কটি কোথায় আছে, কোনো স্থান থেকে কোথায় যাচ্ছে।

উল্লেখ্য, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এবারের এমবিবিএস ভর্তি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১ লাখ ৪ হাজার ৩শ ৭৪ জন। ৩৭টি সরকারি মেডিকেল কলেজে আসন ৫৩৮০টি। অন্যদিকে, ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে পারবেন ৬২৯৫ জন। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সারাদেশে ১৯টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে পরীক্ষা।

Share this news on:

সর্বশেষ

img
জামায়াত ক্ষমতায় গেলে নারীবান্ধব সরকার গঠন করা হবে: গোলাম রব্বানী Feb 05, 2026
img
জামায়াতে যোগ দিলেন বিএনপি-আ.লীগের অর্ধশত নেতাকর্মী Feb 05, 2026
img
এম এ লতিফ খানের মৃত্যুতে তারেক রহমানের শোক Feb 05, 2026
img
নির্বাচন হবে অস্ট্রেলিয়া-উগান্ডা ক্রিকেট ম্যাচের মতো: আমির হামজা Feb 04, 2026
img
যার দেশে ফেরা অদৃশ্য শক্তির ওপর নির্ভর করে, তিনিই জামায়াতকে গুপ্ত বলেন: জাহিদুল ইসলাম Feb 04, 2026
img
নারী কর্মীদের হেনস্থা করা হচ্ছে, অভিযোগ নাসীরুদ্দীন পাটওয়ারীর Feb 04, 2026
img
টি-টোয়েন্টিতে এক নম্বর অলরাউন্ডার এখন সাইম আইয়ুব Feb 04, 2026
img
আমিরের আইডি হ্যাক, ছরওয়ারের বিরুদ্ধে মামলা করছে জামায়াত Feb 04, 2026
img
সম্পর্কের গুঞ্জনে মুখ খুললেন শিল্পার বোন শমিতা শেঠি! Feb 04, 2026
img
আমি প্রথম বিদ্রোহ করেছি, জামায়াত আমিরের বক্তব্য ঠিক আছে : কর্নেল অলি Feb 04, 2026
img
স্মৃতি-পলাশের বিবাহবাসরে গিয়ে কী দেখেন নন্দিশ? Feb 04, 2026
কারিনার তীক্ষ্ণ দৃষ্টি, নেটিজেনদের কটাক্ষ Feb 04, 2026
img
আমরা সন্ত্রাসের রাজনীতি পেছনে রেখে আসছি: হান্নান মাসউদ Feb 04, 2026
img
সুষ্ঠু ভোট হলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী: শামা ওবায়েদ Feb 04, 2026
img
‘মিটু’ নিয়ে কথা হলে ‘পিডোফেলিয়া’ নিয়ে নয় কেন? Feb 04, 2026
img
'এপস্টেইন ফাইল'-এ বিল গেটসের নাম নিয়ে মুখ খুললেন সাবেক স্ত্রী মেলিন্ডা Feb 04, 2026
img
সাতক্ষীরায় বিএনপির ২৮ নেতাকর্মীকে বহিষ্কার Feb 04, 2026
img
কাজের অভাবে বিকল্প পথ খুঁজছেন প্রান্তিক ব্যানার্জি! Feb 04, 2026
img
জামায়াত ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেবে : মিন্টু Feb 04, 2026
img
যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, তারা দেশপ্রেম শেখাচ্ছে: ডা. জাহিদ Feb 04, 2026