© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ময়মনসিংহ সিটি নির্বাচন: আ. লীগের ছয় প্রার্থীর নাম কেন্দ্রে

শেয়ার করুন:
ময়মনসিংহ সিটি নির্বাচন: আ. লীগের ছয় প্রার্থীর নাম কেন্দ্রে
own-reporter-mymensingh
০৫:২১ পিএম | ০২ এপ্রিল, ২০১৯

দেশের ১২তম সিটি করপোরেশন ময়মনসিংহের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে ৫ মে। নির্বাচনে অংশ নিতে ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীরা দৌঁড়-ঝাপ শুরু করেছেন। তবে সব কিছুকে পেছনে ফেলে সবার মনে এক প্রশ্ন, কে পাচ্ছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন।

দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার সকালে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে ছয়জন প্রার্থীর নাম কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী ইতোমধ্যে ছয় প্রার্থীর নাম কেন্দ্রে পাঠানো হয়েছে।



বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এহতেশামুল আলম বলেন, কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী সকালে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। পরে সভায় সিদ্ধান্ত অনুযায়ী ছয়জনের একটি তালিকা কেন্দ্রে পাঠানো হয়েছে।

কেন্দ্রে পাঠানো তালিকায় যাদের নাম রয়েছে-

১. ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এহতেশামুল আলম,

২. ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহিত উর রহমান শান্ত,

৩. মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও ময়মনসিংহ পৌরসভার সাবেক মেয়র মো. ইকরামুল হক টিটু,

৪. জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাদেক খান মিল্কি টজু,

৫. জেলা আওয়ামী লীগের সদস্য এ কে এম সাজ্জাদ হোসেন শাহীন,

৬. মহানগর আওয়ামী লীগের সদস্য ফারামার্জ আল-নূর রাজিব।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন