© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নাইজেরিয়ায় স্কুল থেকে ২৭৫ জন শিক্ষার্থীকে অপহরণ

শেয়ার করুন:
নাইজেরিয়ায় স্কুল থেকে ২৭৫ জন শিক্ষার্থীকে অপহরণ
মোজো ডেস্ক
০৫:২২ পিএম | ০৮ মার্চ, ২০২৪
নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে একটি স্কুলে হামলা চালিয়ে ২৭৫ জন শিক্ষার্থীকে অপহরণ করেছে বন্ধুকধারীরা। দেশটিতে এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বার গণঅপহরণের এই ঘটনা ঘটল। খবর আল জাজিরা

কাদুনা রাজ্যের স্থানীয় সরকার জানিয়েছে, বৃহস্পতিবার (৭ মার্চ) কুরিগা স্কুল থকে ওইসব শিক্ষার্থীদের অপহরণ করে নিয়ে যাওয়া হয়। কিন্তু কতজন শিক্ষার্থীকে অপহরণ করেছে সে সম্পর্কে তারা কোনো তথ্য দিতে পারেনি।

আল জাজিরার সাংবাদিক নাইজেরিয়ার রাজধানী আবুজা থেকে শুক্রবার জানিয়েছেন, স্কুল কর্তৃপক্ষ রাজ্য সরকারকে ২৫ জন শিক্ষার্থী ফিরে আসার কথা জানিয়েছেন এবং ২৭৫ শিক্ষার্থী নিখোঁজ রয়েছে বলে জানানো হয়।

আল জাজিরার সাংবাদিক পিদেলিস এমবাহ জানিয়েছেন, নিখোঁজ শিক্ষার্থীদের মধ্যে ১৭৫ জনের বছর ৮ থেকে ১৫ বছরের মধ্যে।

আফ্রিকার গণবসতিপূর্ণ দেশগুলো অপহরণের ঘটনা খুবই স্বাভাবিক। কারণ এসব দেশে অনেক সশস্ত্র অপরাধী বাহিনী প্রায়ই স্কুলে হামলা চালিয়ে শিক্ষার্থীদের অপহরণ করে নিয়ে যায়। বিগত দিনগুলোতেও এ ধরনের ঘটনা ঘটেছে।

মন্তব্য করুন