© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভারতে লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণা, সাত ধাপে হবে ভোটগ্রহণ

শেয়ার করুন:
ভারতে লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণা, সাত ধাপে হবে ভোটগ্রহণ
মোজো ডেস্ক
০৮:০৫ পিএম | ১৬ মার্চ, ২০২৪
ভারতে ১৮তম লোকসভা নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসিআই)। শনিবার (১৬ মার্চ) নির্বাচনের তফসিল ঘোষণা করেন দেশটির প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) রাজীব কুমার।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, শনিবার নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) রাজীব কুমার নির্বাচনের তফসিল করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে ৭ ধাপে। যা শুরু হবে আগামী ১৯ এপ্রিল। আর ভোট গণনা করা হবে ৪ জুন।

প্রধান নির্বাচন কমিশনার জানান, লোকসভা নির্বাচন দ্বিতীয় দফার ভোটগ্রহণ করা হবে ২৬ এপ্রিল, তৃতীয় দফার ৭ মে, চতুর্থ দফার ১৩ মে, পঞ্চম ধাপ ২০ মে, ২৬ মে ষষ্ঠ দফা এবং ১ জুন সপ্তম ধাপের ভোটগ্রহণ করা হবে।

প্রসঙ্গত, দেশটির বর্তমান লোকসভার মেয়াদ শেষ হবে আগামী জুনে। নিয়ম অনুযায়ী তার আগেই একটি নতুন সরকার গঠন করতে হবে। এদিকে অন্ধ্রপ্রদেশ, সিকিম, অরুণাচল ও ওড়িশা প্রদেশের বিধানসভার মেয়াদও শেষ হবে জুনে। এদিন ওই রাজ্যগুলোতেও নির্বাচনের সময়সূচী ঘোষণা করা হয়েছে।

অরুণাচল প্রদেশের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে ১৯ এপ্রিল। ভোট গণনা হবে ৪ জুন। অন্ধ্রপ্রদেশের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে ১৩ মে। এবারের লোকসভা নির্বাচনে ভোটার সংখ্যা প্রায় ৯৭ কোটি। আর ভোটগ্রহণের জন্য ১০ লাখ ৫০ হাজার ভোটকেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এই নির্বাচন হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন তথা ইভিএমে। তার জন্য ৫৫ লাখ ইভিএমের ব্যবস্থা করা হয়েছে।

মন্তব্য করুন