ভারতীয় পণ্য বর্জনের নামে বাজার অস্থিতিশীল করতে চায় বিএনপি: কাদের

ভারতীয় পণ্য বর্জনের নামে বিএনপি বাজার ব্যবস্থাকে অস্থিতিশীল করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার (২২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, একটা রাজনৈতিক দল কতটা দেউলিয়া হলে প্রতিবেশী রাষ্ট্রকে বয়কটের মতো কথা বলতে পারে। ভারতীয় পণ্য বয়কটের নামে বিএনপি বাজার ব্যবস্থাকে অস্থির করার ষড়যন্ত্র করছে। নির্বাচনে না আসার যে ভুল করেছে, সে ভুলের খেসারত দিতে হচ্ছে বিএনপিকে। তাই উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপাচ্ছে।

তিনি বলেন, ভারতের সঙ্গে সম্পর্ক ভালো থাকার কারণে সীমান্ত চুক্তির বাস্তবায়ন করেছি। মুক্তিযুদ্ধে ভারতে আমাদের সাহায্য করেছে। এখন গণতন্ত্র উদ্ধারে আমরা তাদের সাহায্য চাই। ভারতীয় পণ্য বয়কট মানে পাগলামি।

বিএনপি পথহারা পথিকের মতো দিশেহারা হয়ে পড়েছে বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দিশেহারা হয়ে এখন যা খুশি তাই বলছে, করছে বিএনপি। তাদের প্রায় সকল নেতা জেল থেকে বের হয়ে গেছে। তাহলে দমন-পীড়ন কথায় চলছে? বিএনপির বয়কটের ডাক বাংলাদেশের মানুষ শোনে না।

ওবায়দুল কাদের বলেন, যখন বিএনপির আন্দোলনের কোনো ইস্যু থাকে না, তখন ভারত তাদের জন্য ইস্যু। ভারতীয় পণ্য যারা বয়কট করতে চায় বাংলাদেশের জনগণ তাদের বয়কট করবে। ভারতের সঙ্গে ততক্ষণ বন্ধুত্ব রাখবো, যতক্ষণ জনগণ ও জাতীয় স্বার্থ নিশ্চয়তা পাবে।

Share this news on:

সর্বশেষ

img
পোস্টাল ভোটে প্রবাসীদের দ্বিগুণ সাড়া, দেশে এখনো ধীরগতি Feb 04, 2026
img
বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ হবে, আশাবাদী অশ্বিন Feb 04, 2026
img
গণতন্ত্র পুনরুদ্ধারে আপনারা ভোটকেন্দ্রে যাবেন : সায়মা ফেরদৌস Feb 04, 2026
img
বেলস পার্কে বাড়ছে নেতাকর্মীদের ঢল, মাঠে সাজ সাজ রব Feb 04, 2026
img
ভারতের প্রথম নির্বাচনের ইতিহাস নিয়ে সাইফ ও প্রতীকের নতুন সিনেমা Feb 04, 2026
img
দীর্ঘ ৫৪ বছর পর চাঁদে যাচ্ছে নাসার 'আর্টেমিস-টু' Feb 04, 2026
img
‘কান্তারা’র সাফল্যের পর ঋষভ শেঠির বাজার মূল্য দ্বিগুণ Feb 04, 2026
img
নির্বাচন হবে অবাধ-সুষ্ঠু, এতে কোনো ছাড় নাই: কুমিল্লার জিওসি Feb 04, 2026
img
মেটাননি কোটি টাকার ঋণ, ফের জেলযাত্রা রাজপাল যাদবের Feb 04, 2026
img
থাই নির্বাচনে আলোচনায় সাবেক প্রধানমন্ত্রীর প্রত্যাবর্তন Feb 04, 2026
img
দঙ্গল থেকে থ্রি ইডিয়টস: আমির খানের সাফল্যের রেখা এখনো অদম্য Feb 04, 2026
img
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় নতুন 'ভেন্যু' চাইছে ইরান Feb 04, 2026
img
লিবিয়ায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূতের যোগদান Feb 04, 2026
img
এক হাজার কোটি টাকার ক্লাবে রণবীর সিং- এর নতুন রেকর্ড Feb 04, 2026
img
সংক্রান্তি ২০২৭-এ টলিউডে শুরু মহাতারকাদের মহাযুদ্ধ Feb 04, 2026
img
মোস্তাফিজের ক্ষতি ৯ কোটি টাকা, আইসিসির ৬ হাজার কোটি! Feb 04, 2026
img
আদমজী ইপিজেডের আবাসিক কোয়ার্টারে বিস্ফোরণ, আহত ১ Feb 04, 2026
img
রাত তিনটায় ফোন! বাদশার কোন 'বদভ্যাস'-এর কথা ফাঁস করলেন কাজল? Feb 04, 2026
img
বাড়িতে ডেকে সাফাইকর্মীকে সোনার হার উপহার দিলেন রজনীকান্ত Feb 04, 2026
img
উৎসবের দখল কার হাতে, এগিয়ে অনিল রবিপুড়ি Feb 04, 2026