চট্টগ্রাম টেস্ট: শ্রীলঙ্কার রান পাহাড়, ৪৭৬ রানে পিছিয়ে বাংলাদেশ

চট্টগ্রাম টেস্টের শুরু থেকেই একের পর এক ক্যাচ মিস করতে থাকে বাংলাদেশ। যার চড়া মাশুলও গুণতে হয়েছে টাইগারদের। বাংলাদেশের এমন ক্যাচ মিসের সুযোগে প্রথম ইনিংসে ৫৩১ রান তুলেছে শ্রীলঙ্কা। লঙ্কানদের এমন রেকর্ড গড়া সংগ্রহের বিপরীতে ব্যাট করতে নেমে দলীয় সংগ্রহ ৫০ রান পেরোনোর আগেই প্রথম উইকেট হারালেও নিরাপদেই দিন পার করেছে বাংলাদেশ। জাকির হাসানের সঙ্গে মাহমুদুল হাসান জয়ের জুটি ভাঙার পর তাইজুল ইসলাম এসে বাকি সময়টা নিরাপদেই কাটিয়ে দিয়েছেন।

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে ভালো অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা। ব্যাট হাতে প্রথম ইনিংসে ৫৩১ রান করার পর বোলিংয়ে ৫৫ রান দিয়ে ১টি উইকেট নিয়েছে দলটি। দ্বিতীয় দিনের খেলা শেষে ৪৭৬ রানে পিছিয়ে আছে বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে আজ ওপেনিংয়ে নামেন মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান। শুরু থেকেই এই দুই ব্যাটার দেখেশুনেই খেলতে থাকেন। প্রথম ১২ ওভারেই তুলে নেন ৪৭ রান। তবে এরপরেই ঘটে ছন্দপতন। ৪২ বলে ২১ রান করা মাহমুদুল হাসান জয় লাহিরু কুমারার বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে গেলে ভেঙে যায় এই জুটি।

মাহমুদুল হাসান জয়ের বিদায়ের পর নাইটওয়াচম্যান হিসেবে ক্রিজে নামেন তাইজুল ইসলাম। পরের দুই ওভার দেখেশুনেই পার করেন এই দুই ব্যাটার। যার ফলে ১৫ ওভার খেলে ১ উইকেট হারিয়ে ৫৫ রান করে প্রথম দিন শেষ করলো বাংলাদেশ। দ্বিতীয় দিনের খেলা শেষে ৪৭৬ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। আগামীকাল তৃতীয় দিন সকালে তাইজুলকে নিয়ে ব্যাটিং করতে নামবেন জাকির হাসান।

এর আগে ঘুরে দাঁড়ানোর মিশনে দ্বিতীয় টেস্টে টস হেরে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। তবে বাংলাদেশকে হতাশ করে দিয়ে প্রথম দিনেই নিজেদের সংগ্রহ ৩০০ পার করে ফেলে শ্রীলঙ্কা। নিশান মাদুশকা, দিমুথ করুণারত্নে ও কুশল মেন্ডিসের অর্ধশতকে ভর করে ৯০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৩১৪ রান করে প্রথম দিন শেষ করে শ্রীলঙ্কা।

চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে শ্রীলঙ্কার একাধিক ক্যাচ তালুবন্দী করতে ব্যর্থ হয় বাংলাদেশ। যার ফলে প্রথম দিনেই ৩০০ রান পার করে ফেলে লঙ্কানরা। এরপর দ্বিতীয় দিনেও বাংলাদেশের ক্যাচ মিসের মহড়া চলতে থাকে। যার চড়া মাশুলও গুণতে হয়েছে টাইগারদের। বাংলাদেশের এমন ক্যাচ মিসের সুযোগে প্রথম ইনিংসে ৫৩১ রান তুলেছে শ্রীলঙ্কা।

Share this news on:

সর্বশেষ

img
নির্যাতিতা শিশু মোহনাকে দেখতে হাসপাতালে বিমান উপদেষ্টা Feb 05, 2026
img
একুশে বইমেলা নিয়ে বাংলা একাডেমির জরুরি সংবাদ সম্মেলন আজ Feb 05, 2026
img
ভোলায় ৭০ জন নেতাকর্মী নিয়ে জামায়াতে যোগ দিলেন কৃষকলীগ নেতা Feb 05, 2026
img
ভারতের বিপক্ষে ম্যাচ না খেললে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে জিও স্টার Feb 05, 2026
img
কুষ্টিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৬ Feb 05, 2026
img
রাজনীতি থেকে অবসর নিতে চাই : মির্জা ফখরুল Feb 05, 2026
img
আমি এমপি হই বা না হই, প্রধানমন্ত্রী তারেক রহমান: হুমাম কাদের Feb 05, 2026
img
হাসিনাপুত্রের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা Feb 05, 2026
img
জামায়াত ক্ষমতায় গেলে নারীবান্ধব সরকার গঠন করা হবে: গোলাম রব্বানী Feb 05, 2026
img
জামায়াতে যোগ দিলেন বিএনপি-আ.লীগের অর্ধশত নেতাকর্মী Feb 05, 2026
img
এম এ লতিফ খানের মৃত্যুতে তারেক রহমানের শোক Feb 05, 2026
img
নির্বাচন হবে অস্ট্রেলিয়া-উগান্ডা ক্রিকেট ম্যাচের মতো: আমির হামজা Feb 04, 2026
img
যার দেশে ফেরা অদৃশ্য শক্তির ওপর নির্ভর করে, তিনিই জামায়াতকে গুপ্ত বলেন: জাহিদুল ইসলাম Feb 04, 2026
img
নারী কর্মীদের হেনস্থা করা হচ্ছে, অভিযোগ নাসীরুদ্দীন পাটওয়ারীর Feb 04, 2026
img
টি-টোয়েন্টিতে এক নম্বর অলরাউন্ডার এখন সাইম আইয়ুব Feb 04, 2026
img
আমিরের আইডি হ্যাক, ছরওয়ারের বিরুদ্ধে মামলা করছে জামায়াত Feb 04, 2026
img
সম্পর্কের গুঞ্জনে মুখ খুললেন শিল্পার বোন শমিতা শেঠি! Feb 04, 2026
img
আমি প্রথম বিদ্রোহ করেছি, জামায়াত আমিরের বক্তব্য ঠিক আছে : কর্নেল অলি Feb 04, 2026
img
স্মৃতি-পলাশের বিবাহবাসরে গিয়ে কী দেখেন নন্দিশ? Feb 04, 2026
কারিনার তীক্ষ্ণ দৃষ্টি, নেটিজেনদের কটাক্ষ Feb 04, 2026