সাভারে লরি উল্টে আগুন: মৃতের সংখ্যা বেড়ে ৪

সাভারের হেমায়েতপুরে তেলবাহী লরি উল্টে আগুন লাগার ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে।

রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মঙ্গলবার রাত ১টা ২০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মো. সাকিব (১৫) নামে এক কিশোর। সে ট্রাকের হেলপার ছিল। এ ঘটনায় এ নিয়ে মৃতের সংখ্যা ৪ জনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার ভোরে হেমায়েতপুরের জোরপুল এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে একটি তেলবাহী লরি উল্টে আগুন ধরে যায়। লরির আগুনে পুড়ে যায় পাশের ট্রাকসহ আরও চারটি গাড়ি। এতে ঘটনাস্থলেই হেমায়েতপুরের ইকবাল হোসেনের মৃত্যু হয়।

এ ঘটনায় দগ্ধ ৮ জনকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়। এর মধ্যে নজরুল ইসলাম (৪৫) নামে একজন হাসপাতালে আনার পথেই মারা যান।

বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম বলেন, “নজরুল ইসলামকে (৪৫) মৃত অবস্থায় আনা হয়েছে। তার শরীরের শতভাগ পুড়ে গেছে।”

পরে রাত ৯টার দিকে ট্রাকের চালক হেলাল (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

চিকিৎসক জানিয়েছেন, আগুনে দগ্ধ মিলন মোল্লার (২২) শরীরের ৪৫ শতাংশ, মিমের (১০) শরীরের ২০ শতাংশ, আল-আমিনের (৩৫) ১০ শতাংশ, নিরঞ্জনের

(৪৫) ৮ শতাংশ, হেলালের (৩০) শরীরের শত ভাগ, আব্দুস সালামের (৩৫) শরীরের ৫ শতাংশ, সাকিবের (২৪) শত ভাগ ও আল আমিনের (২২) শরীরের ১৫ শতাংশ পুড়েছে।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে তেলবাহী লরি ঢাকা থেকে সাভারের দিকে যাচ্ছিল। লরিটি ভোর সাড়ে পাঁচটার দিকে সাভারের জোড়পুল এলাকায় পৌঁছায়। ওই এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ইউটার্ন বানানোর জন্য সড়কের ওপর রাখা বোল্ডারের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। উল্টে যাওয়ার পরপরই তেলবাহী লরিতে আগুনে লেগে যায়। লরির পেছনে ও পাশে থাকা একটি কাভার্ড ভ্যান, দুটি ট্রাক ও একটি প্রাইভেট কারে আগুন ধরে যায়।

সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. নুরুল ইসলাম জানান, ঘটনাস্থলের আশপাশে পানির উৎস না থাকায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়।

মো. ইকবাল নামে একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, “তিনটি গাড়ি প্রায় পাশাপাশি যাচ্ছিল। তেলের গাড়ি ছিল সবার ডান দিকে, মাঝখানে প্রাইভেট কার এবং বাঁ পাশে ছিল তরমুজবাহী ট্রাক। তেলের গাড়ি ধাক্কা খেয়ে উল্টে গেলে ট্রাক, প্রাইভেট কারসহ অন্য গাড়ি আটকে যায়। তেলের গাড়িতে আগুন লাগলে ওই আগুন অন্য গাড়িতেও লাগে।”

Share this news on:

সর্বশেষ

img
বিশ্বকাপের প্রথম ম্যাচের একাদশ ঘোষণা করল ইংল্যান্ড Feb 07, 2026
img
চলে গেলেন যাত্রাশিল্পের কিংবদন্তি মিলন কান্তি দে Feb 07, 2026
img
অবশেষে সুপার লিগ থেকে নাম প্রত্যাহার করল বার্সেলোনা Feb 07, 2026
img
সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনকে শেষ শ্রদ্ধা জানাতে তার বাসায় মির্জা ফখরুল Feb 07, 2026
img
একটি মহল কোনোভাবেই এ দেশে নির্বাচন হোক তা চায় না : এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু Feb 07, 2026
img
রাজা-মধুবনীর ছেলে কেশবকে 'কাকাবাবু' লুকে দেখে মুগ্ধ প্রসেনজিৎ! Feb 07, 2026
img
হেটমায়ারের রেকর্ডের পর শেফার্ডের হ্যাটট্রিক, ওয়েস্ট ইন্ডিজের সহজ জয় Feb 07, 2026
img
ধানের শীষের মিছিল নিয়ে কেন্দ্রে যাবে, ভোট দেবে দাঁড়িপাল্লা-শাপলা কলিতে: হাসনাত আবদুল্লাহ Feb 07, 2026
img
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি Feb 07, 2026
img
এমপি অইলে মাধবপুরে ওয়াজ ফ্রি: তাহেরী Feb 07, 2026
img
নির্বাচন কমিশন দায়িত্বশীল আচরণ করছে না : মির্জা আব্বাস Feb 07, 2026
img
সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ Feb 07, 2026
img
৪ উপায়ে জানা যাবে ভোটকেন্দ্র ও ভোটার তথ্য: ইসি Feb 07, 2026
img
বিদেশি শক্তির দেশ পরিচালনার সুযোগ নেই : আমীর খসরু Feb 07, 2026
img
বিশ্বের কিছু প্রতিষ্ঠিত শক্তি আমাদের শান্তিতে থাকতে দেবে না : মির্জা আব্বাস Feb 07, 2026
img
দুই ধাপ নিচে নামছেন রোহিত-কোহলি! Feb 07, 2026
img
জামায়াতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের অর্ধশতাধিক নেতাকর্মী Feb 07, 2026
img
চ্যাম্পিয়ন হওয়ায় সাড়ে ৭ কোটি রুপি পুরস্কার ঘোষণা করল বিসিসিআই Feb 07, 2026
img
এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না: ইসি মাছউদ Feb 07, 2026
img
মেয়েদের প্রিমিয়ার লিগে জয়ী স্মৃতির দল Feb 07, 2026