© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অবশেষে ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীদের নিয়ে মুখ খুললেন বাইডেন

শেয়ার করুন:
অবশেষে ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীদের নিয়ে মুখ খুললেন বাইডেন
মোজো ডেস্ক
১১:০৬ এএম | ০৩ মে, ২০২৪
রাজনৈতিক চাপের মধ্যে শেষ পর্যন্ত ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিক্ষোভ নিয়ে মুখ খুলছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার (০২ মে) তিনি বলেন, মার্কিনিদের বিক্ষোভ করার অধিকার রয়েছে। কিন্তু তা যেন সহিংসতার পর্যায়ে না চলে যায়। খবর রয়টার্সের

হোয়াইট হাউস থেকে দেয়া এক বক্তৃতায় বাইডেন বলেন, বিক্ষোভ করার অধিকার রয়েছে। কিন্তু সহিংস বিক্ষোভ করার অধিকার কারও নেই।

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো বিক্ষোভে উত্তাল। এর ফলে চাপে পড়েছেন বাইডেন।

বিষয়টি নিয়ে তিনি কোনো ধরনের মন্তব্য করেননি। এ নিয়ে তার ব্যাপক সমালোচনা করা হয়। শেষ পর্যন্ত নীরবতা ভেঙে মুখ খুললেন।

কোনো কোনো ক্যাম্পাসে পুলিশের সঙ্গে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। কোথাও সংঘর্ষ হয়েছে ইসরায়েলপন্থী বিক্ষোভকারীদের সঙ্গে।

বিক্ষোভে অংশ নেয়া ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের গণহারে গ্রেপ্তার করেছে পুলিশ। কোথাও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিক্ষোভরত শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে।

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেসে (ইউসিএলএ) গত মঙ্গলবার মধ্যরাতে ইসরায়েলপন্থী ও ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। পরে ক্যাম্পাসে পুলিশ অভিযান চালায়। সেখান থেকে ২০০ জনের বেশি বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। এ ঘটনার পরই বাইডেন শিক্ষার্থী বিক্ষোভ নিয়ে মুখ খুললেন।

মন্তব্য করুন