© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এরশাদের অবর্তমানে জাপার চেয়ারম্যান জিএম কাদের

শেয়ার করুন:
এরশাদের অবর্তমানে জাপার চেয়ারম্যান জিএম কাদের
central-desk
০১:৩৯ পিএম | ০৬ এপ্রিল, ২০১৯

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ তার অবর্তমানে জিএম কাদেরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করেছেন।

শুক্রবার রাতে এক সাংগঠনিক নির্দেশে তিনি এ ঘোষণা দিয়ে বলেন, নিজের অবর্তমানে বা চিকিৎসাধীন অবস্থায় বিদেশে থাকাকালীন দলের কো-চেয়ারম্যান জিএম কাদেরকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা করছি।

পার্টির গঠনতন্ত্রের ২০/১-ক ধারা মোতাবেক এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে এক ‘সাংগঠনিক নির্দেশে’ উল্লেখ করেন হুসেইন মুহম্মদ এরশাদ। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ২২ মার্চ গভীর রাতে পার্টির কো-চেয়ারম্যান পদ থেকে জিএম কাদেরকে সরিয়ে দিয়েছিলেন এরশাদ। পরদিন সংসদের বিরোধী দলের উপনেতা পদ থেকেও তাকে সরিয়ে দেয়া হয়।
এই ঘোষণার মাত্র ১২ দিন পর গত বৃহস্পতিবার জিএম কাদেরকে আবারও পার্টির কো-চেয়ারম্যান পদে পুনর্বহাল করা হয়।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন