লোকসভা নির্বাচনে চতুর্থ ধাপের ভোটগ্রহণ শুরু

ভারতের লোকসভা নির্বাচনের চতুর্থ ধাপে নয়টি রাজ্য ও একটি কেন্দ্র শাসিত অঞ্চলের অন্তর্গত ৯৬টি নির্বাচনি এলাকায় ভোটগ্রহণ আজ। এই ৯৬টি আসনের মধ্যে ৪২টি আসনই বিস্তৃত অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা রাজ্য জুড়ে। আর এর মাধ্যমে দেশটির দক্ষিণের রাজ্যগুলোতে ভোটগ্রহণ শেষ হতে চলেছে। খবর এনডিটিভির।

নয়টি রাজ্য ও একটি কেন্দ্র শাসিত অঞ্চলে আজ সোমবারের (১৩ মে) নির্বাচনে আসন বিন্যাস : অন্ধ্রপ্রদেশে ২৫টি আসনে, বিহারে পাঁচটি আসনে, ঝাড়খণ্ডে চারটি আসনে, মধ্যপ্রদেশে আটটি আসনে, উড়িষ্যায় চারটি আসনে, তেলেঙ্গানায় ১৭টি আসনে, উত্তর প্রদেশে ১৩টি আসনে, পশ্চিম বঙ্গে চারটি আসনে এবং জম্মু ও কাশ্মিরের একটি আসনে অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচন।

২০১৯ সালের পর এই প্রথম জম্মু ও কাশ্মিরে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। লোকসভা নির্বাচনের দুটি আসনের মধ্যে শ্রীনগরের নির্বাচনি এলাকায় ভোট অনুষ্ঠিত হচ্ছে। ক্ষমতাসীন বিজেপির অভিযোগের প্রেক্ষিতে অনন্তনাগ-রাজৌরি আসনের নির্বাচন এ মাসের ২৫ তারিখে পিছিয়ে দেওয়া হয়েছে।

সম্প্রতি নির্বাচনি বিভিন্ন ইস্যু নিয়ে বিজেপি প্রধান নরেন্দ্র মোদি ও কংগ্রেস প্রধান রাহুলগান্ধীর মধ্যে বিতর্কিত মন্তব্যের আদানপ্রদানকে কেন্দ্র করে তাদের বিরুদ্ধে নোটিশ পাঠায় ভারতের নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের ভূমিকার সমালোচনা করে বিরোধী দলগুলোর অভিযোগের মধ্য দিয়েই আজকের এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

এদিকে দিল্লির ক্ষমতাসীন আম আদমি পার্টির জন্য একটি সুখবর রয়েছে। আর তা হলো দলের প্রধান ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সুপ্রিম কোর্ট থেকে অন্তর্বর্তী জামিন পেয়েছেন। মদ নীতির মামলায় গ্রেপ্তার করা হয়েছিল তাকে। এখন অন্তর্বর্তী জামিন শেষে তাকে আগামী ২ জুন আদালতে আত্মসমর্পন করতে বলা হয়েছে। ভারতের সাত দফার নির্বাচন শেষেই তিনি আদালতে হাজির হতে যাচ্ছেন।

ভারতের পরবর্তী ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২০ মে। জুন মাসের ১ তারিখে সর্বশেষ ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাবার পর ৪ জুন ভোট গণনা করা হবে।

Share this news on:

সর্বশেষ

img
ইসলামী আন্দোলন নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে আজ Feb 04, 2026
img
ওয়েবসাইট থেকে হাজারো এপস্টেইন ফাইল সরাল মার্কিন বিচার বিভাগ Feb 04, 2026
img
৭ লাখ ৬৭ হাজার প্রবাসীর ঠিকানায় পৌঁছেছে পোস্টাল ব্যালট Feb 04, 2026
img
১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার বন্ধের পরিকল্পনা করছে স্পেন Feb 04, 2026
img
নিলামে আরও ১৭১ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক Feb 04, 2026
img
এক্স আইডি হ্যাকিংয়ের ঘটনায় আইনের বাস্তব প্রয়োগ দেখতে চান জামায়াত আমির Feb 04, 2026
img

বরিশালে তারেক রহমানের সমাবেশ

মঞ্চের নিরাপত্তায় বিজিবি-পুলিশ ও ডিবি Feb 04, 2026
img
ফেসবুক ও জিমেইলের ১৪৯ মিলিয়নের বেশি তথ্য ফাঁস Feb 04, 2026
img
বিএনপি প্রার্থীসহ ৬ জনকে শোকজ Feb 04, 2026
img
জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত: ইসি সচিব Feb 04, 2026
img
বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ হবে, আশাবাদী অশ্বিন Feb 04, 2026
img
গণতন্ত্র পুনরুদ্ধারে আপনারা ভোটকেন্দ্রে যাবেন : সায়মা ফেরদৌস Feb 04, 2026
img
বেলস পার্কে বাড়ছে নেতাকর্মীদের ঢল, মাঠে সাজ সাজ রব Feb 04, 2026
img
ভারতের প্রথম নির্বাচনের ইতিহাস নিয়ে সাইফ ও প্রতীকের নতুন সিনেমা Feb 04, 2026
img
দীর্ঘ ৫৪ বছর পর চাঁদে যাচ্ছে নাসার 'আর্টেমিস-টু' Feb 04, 2026
img
‘কান্তারা’র সাফল্যের পর ঋষভ শেঠির বাজার মূল্য দ্বিগুণ Feb 04, 2026
img
নির্বাচন হবে অবাধ-সুষ্ঠু, এতে কোনো ছাড় নাই: কুমিল্লার জিওসি Feb 04, 2026
img
মেটাননি কোটি টাকার ঋণ, ফের জেলযাত্রা রাজপাল যাদবের Feb 04, 2026
img
থাই নির্বাচনে আলোচনায় সাবেক প্রধানমন্ত্রীর প্রত্যাবর্তন Feb 04, 2026
img
দঙ্গল থেকে থ্রি ইডিয়টস: আমির খানের সাফল্যের রেখা এখনো অদম্য Feb 04, 2026