© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিলেটে বিএনপির অনশন কর্মসূচি

শেয়ার করুন:
খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিলেটে বিএনপির অনশন কর্মসূচি
own-reporter-sylhet
০৬:১৪ পিএম | ০৬ এপ্রিল, ২০১৯

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দি বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে অনশন কর্মসূচি পালন করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি।

শনিবার বেলা ১১টায় রেজিস্টারি মাঠে শুরু হয় এ অনশন কর্মসূচি। চলে দুপুর ১টা পর্যন্ত।

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, বিএনপি চেয়ারপার্সনের মুক্তির দাবিতে আমরা নিয়মতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছি। জনগণের ধৈর্য্যের বাধ ভেঙে গেলে সরকার পালানোর পথ খুঁজে পাবে না।

কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা এমএ হক, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম, কেন্দ্রীয় বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাহির চৌধুরী, সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বক্ত সাদেক প্রমুখ।

এছাড়াও জেলা ও মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন