© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যপদ ফিরে পেলেন জায়েদ খান

শেয়ার করুন:
চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যপদ ফিরে পেলেন জায়েদ খান
মোজো ডেস্ক
০৮:৪৮ পিএম | ১৯ মে, ২০২৪
ইলিয়াস কাঞ্চন ও নিপুণ দায়িত্ব পালনকালে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে জায়েদ খানের সদস্যপদ বাতিল করা হয়। গত ২ মার্চ সমিতির বার্ষিক বনভোজনে দ্বি-সাধারণ সভায় এই সিদ্ধান্ত জানিয়েছিলেন নিপুণ। এবার নতুন কমিটি এসে জায়েদ খানের সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে কমিটির সহ-সভাপতি ডিএ তায়েব নিশ্চিত করেছেন বিষয়টি। তিনি জানান, জায়েদ খান সামাজিক যোগাযোগমাধ্যমে যে বক্তব্য দিয়েছিল তার যথাযথ কারণ ব্যাখ্যা দিয়েছে। তা খতিয়ে দেখার পর সদস্যপদ ফিরিয়ে দেয়া হয়।

বিষয়টি নিয়ে জায়েদ খান বলেন, ‘সত্যের জয় সবসময়। নিপূণ নিজে অবৈধ প্রক্রিয়ায় দায়িত্ব পালন করেছে। সে অবৈধভাবে আমার সদস্যপদ বাতিল করেছে। নতুন কমিটি এসে বিষয়টি তদন্ত করেছে। আমার কাছে ব্যাখ্যা চেয়েছে। আমি দিয়েছি। এরপরই তারা আমার সদস্যপদ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’

গত ১৯ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়। জয়ী হয় মিশা-ডিপজল প্যানেল। নির্বাচনের প্রায় মাস খানেক পর ফলাফল বাতিল চেয়ে নতুন নির্বাচন দাবি করে রিট করেছেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তার।

নিপুণের এমন সিদ্ধান্তকে ‘দ্বৈতনীতি’ বলে অ্যাখ্যা দিয়ে সম্প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়ক জায়েদ খান।

মন্তব্য করুন