© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রমনায় জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা

শেয়ার করুন:
রমনায় জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা
central-desk
০৯:৩৩ এএম | ০৭ এপ্রিল, ২০১৯

কারাবন্দী বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তার সুচিকিৎসার দাবিতে রোববার ছয় ঘণ্টার গণ-অনশন করবে দলের নেতাকর্মীরা। কর্মসূচিতে যোগ দিতে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে জড়ো হচ্ছেন বিএনপি ও দলের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রোববার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে। এতে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা অংশগ্রহণ করবেন।

সকাল ১০টা থেকে শুরু হওয়ার কথা থাকলেও গণ-অনশনে অংশ নিতে সকাল থেকেই আসতে শুরু করেন নেতাকর্মীরা। খণ্ড খণ্ডভাবে জড়ো হয়ে ইতোমধ্যেই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনের সড়কে নানা স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা।

এর আগে, ২ এপ্রিল বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার রোগমুক্তির জন্য এক দোয়া মাহফিলে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

 

 

টাইমস/জিএস

মন্তব্য করুন