© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভিয়েতনামে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড, নিহত ১৪

শেয়ার করুন:
ভিয়েতনামে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড, নিহত ১৪
মোজো ডেস্ক
১০:২৫ এএম | ২৪ মে, ২০২৪
ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে একটি জনবহুল আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ১৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। পুলিশ জানিয়েছে শুক্রবার (২৪ মে) সকালে এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের

দেশটির জননিরাপত্তা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ভিয়েতনামের রাজধানীতে একটি সরু গলিতে পাঁচতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার ফাইটার সাতজনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, কী কারণে ওই ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সে সম্পর্কে কিছু জানা যায়নি। এছাড়া যারা নিহত হয়েছে তাদের পরিচয়ও সনাক্ত করা সম্ভব হয়নি।

গত বছরের সেপ্টেম্বরে রাজধানী হ্যানয়কে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ৫৬ জনের মৃত্যু হয়। ওই ঘটনায় শিশুসহ আরও ৩৭ জন আহত হয়। 

মন্তব্য করুন