© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দিল্লিতে শিশু হাসপাতালে আগুন, নিহত ৬

শেয়ার করুন:
দিল্লিতে শিশু হাসপাতালে আগুন, নিহত ৬
মোজো ডেস্ক
০৮:৩৮ এএম | ২৬ মে, ২০২৪
ভারতের রাজধানী দিল্লিতে একটি শিশু হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ শিশু নিহত হয়েছে। শনিবার (২৫ মে) রাতে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভি

দিল্লি ফায়ার সার্ভিস জানিয়েছে, রাত ১১টা ৩২ মিনিটের দিকে বিবেক বিহার এলাকা থেকে একটি বেবি কেয়ার সেন্টারে আগুন লাগার খবর আসে। পরে সেখানে ফায়ার সার্ভিসের নয়টি দল গিয়ে আগুন নেভানোর কাজ করে।

কর্তৃপক্ষ জানিয়েছে ওই হাসপাতাল থেকে ১২ নবজাতককে উদ্ধার করা হয়েছে এবং ছয় জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ছয় শিশু আহত হয়েছে তাদের অন্য হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তবে কী কারণে আগুন লেগেছে সে সম্পর্কে কিছু জানা যায়নি।

মন্তব্য করুন