© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এয়ারবাসের উড়োজাহাজ কেনার ইঙ্গিত বিমানের বিদায়ী এমডির

শেয়ার করুন:
এয়ারবাসের উড়োজাহাজ কেনার ইঙ্গিত বিমানের বিদায়ী এমডির
মেজো ডেস্ক
০৬:৪৮ পিএম | ২৯ মে, ২০২৪

ফ্রান্সের নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস থেকে এয়ারক্রাফট কেনার দিকে এগোচ্ছে...

ফ্রান্সের নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস থেকে এয়ারক্রাফট কেনার দিকে এগোচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স- এমন ইঙ্গিত দিয়েছেন সংস্থাটির সদ্য বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও মো. শফিউল আজিম।

বুধবার (২৯ মে) রাজধানীর কুর্মিটোলায় বলাকা ভবনের কনফারেন্স রুমে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরামের (এটিজেএফবি) সঙ্গে এক মতবিনিময় সভায়
তিনি এ ইঙ্গিত দেন।

শফিউল আজিম বলেন, আমরা এখন এয়ারবাসের অফারগুলোকে গুরুত্ব দিচ্ছি। আমাদের বহরের সব বড় এয়ারক্রাফট বোয়িংয়ের (২১টির মধ্যে ১৬টি বোয়িং)। কিছু ডাইভার্সিটি, নতুন এয়ারক্রাফট থাকলে যাত্রীরাও পছন্দ করবেন।

মন্তব্য করুন