© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঈদযাত্রায় একদিন একটু কষ্ট হোক না : ওবায়দুল কাদের

শেয়ার করুন:
ঈদযাত্রায় একদিন একটু কষ্ট হোক না : ওবায়দুল কাদের
মেজো ডেস্ক
০৬:২৪ পিএম | ৩০ মে, ২০২৪

<p>আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সড়কপথে যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে ক...

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সড়কপথে যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে করণীয় নির্ধারণ সংক্রান্ত সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাড়ি যাবে আনন্দ করে, সেখানে একদিন কষ্ট হলো, তাতে এমন কী হবে? একদিন একটু কষ্ট হোক না। 

বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ভবনে অনুষ্ঠিত সভায় তিনি এসব কথা বলেন।


ঈদ সামনে রেখে পোশাক শিল্পের শ্রমিকদের ধাপে ধাপে ছুটি দেওয়ার বিষয়টি বলা হলেও তা মানেন না মালিকপক্ষ। এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, গার্মেন্টস ছুটি দিলে হাজারো শ্রমিক রাস্তায় নেমে যায়, যানজট বাড়ে। এ সময় গাজীপুর ও চন্দ্রায় বিশেষ মনোযোগ দিতে হবে। এছাড়া রাজধানীর হানিফ ফ্লাইওভার যানজটের আরেকটি বড় উৎস।


ঈদের সময় রাস্তায় খোঁড়াখুঁড়ি না করতে ঢাকার দুই সিটি কর্পোরেশনের প্রতি আহ্বান জানিয়ে সেতুমন্ত্রী বলেন, বৃষ্টির সময় এসেছে, এখন কিসের খুঁড়াখুঁড়ি? ঢাকা দুই সিটি কর্পোরেশনের খুঁড়াখুঁড়ির কাজ ঈদের সময় কঠোরভাবে বন্ধ রাখতে হবে। 

মন্তব্য করুন