© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এরশাদের ট্রাস্টি বোর্ডে নেই স্ত্রী রওশন

শেয়ার করুন:
এরশাদের ট্রাস্টি বোর্ডে নেই স্ত্রী রওশন
central-desk
০৯:৪০ এএম | ০৮ এপ্রিল, ২০১৯

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ তার স্থাবর ও অস্থাবর সম্পত্তি নিয়ে ট্রাস্ট গঠন করেছেন। ছোট ভাই জি এম কাদেরকে দলের ‘উত্তরাধিকার’ হিসেবে ঘোষণার পরদিনই নিজের সব সম্পত্তি ট্রাস্টে দান করার এ সিদ্ধান্ত নেন এরশাদ।

রোববার এই ট্রাস্ট গঠন করা হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সাল চিশতি। ওই দিন বিকেলে পাঁচ সদস্যের একটি ট্রাস্টি বোর্ডও গঠন করা হয়েছে। বোর্ড সদস্যদের মধ্যে আছেন এইচ এম এরশাদ, তাঁর ছেলে এরিক এরশাদ, ব্যক্তিগত সচিব মেজর (অব.) খালেদ আখতার, আত্মীয় মুকুল ও ব্যক্তিগত কর্মী মোহাম্মদ জাহাঙ্গীর।

তবে ট্রাস্টি বোর্ডে নিজের স্ত্রী রওশন এরশাদকে অন্তর্ভুক্ত করেননি এইচ এম এরশাদ।

ট্রাস্টের সম্পত্তির মধ্যে রয়েছে- এরশাদের বারিধারার প্রেসিডেন্ট পার্কের বাসা, গুলশানের দুটি ফ্ল্যাট, বাংলামোটরের দোকান, রংপুরের কোল্ড স্টোরেজ, পল্লী নিবাস, রংপুরে জাতীয় পার্টির কার্যালয় ও ১০ কোটি টাকার ব্যাংক ফিক্সড ডিপোজিট।

শারীরিকভাবে অসুস্থ এরশাদকে ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের আগে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়া হয়। দেশে ফেরার পর হুইল চেয়ারে করে তাকে চলাফেরা করতে দেখা গেছে।

 

টাইমস/জিএস

মন্তব্য করুন