© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মেয়র পদে টিটুর মনোনয়ন দাখিল

শেয়ার করুন:
মেয়র পদে টিটুর মনোনয়ন দাখিল
own-reporter-mymensingh
০২:৩০ পিএম | ০৮ এপ্রিল, ২০১৯

ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ইকরামুল হক টিটু।

সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আলীমুজ্জামান।

মনোনয়নপত্র দাখিল শেষে ইকরামুল হক টিটু বলেন, প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়নের জন্য ময়মনসিংহ সিটি করপোরেশনকে পরিকল্পিত, আধুনিক ও তথ্য প্রযুক্তি নির্ভর সিটি করপোরেশন গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।

মনোনয়নপত্র দাখিলের সময় মেয়র প্রার্থী ইকরামুল হক টিটু ছাড়াও উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ সভাপতি আ্যাডভোকেট জহিরুল হক খোকা, মহানগর আওয়ামী লীগ সভাপতি এহতেশামুল আলম, টিটুর বড়ভাই আমিনুল হক শামিমসহ জেলা যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠন এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন ৮ এপ্রিল, ১০ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১৭ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৫ মে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন