বুথফেরত জরিপ, ফ্রান্সে এগিয়ে বাম জোট

ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনে সবচেয়ে বেশি আসন পাচ্ছে বামপন্থীদের জোট নিউ পপুলার ফ্রন্ট (এনপিই)। রোববার (৭ জুলাই) দেশটিতে দ্বিতীয় দফায় অনুষ্ঠিত ভোটগ্রহণ শেষে বুথফেরত জরিপে এমনটাই আভাস পাওয়া হচ্ছে। এর মধ্যদিয়ে উগ্র ডানপন্থী দল ন্যাশনাল র‌্যালির (আরএন) জয়কে আটকানোর প্রচেষ্টা সম্ভব হয়েছে।

ফ্রান্সের রাষ্ট্রীয় টেলিভিশনের দেয়া বুথফেরত জরিপের তথ্য অনুযায়ী, বাম জোট নিউ পপুলার ফ্রন্ট ৫৭৭ আসনের মধ্যে ১৭২ থেকে ২১৫টি আসন পেতে পারে। আর দ্বিতীয় সর্বোচ্চ আসন পেতে যাচ্ছে মাখোঁর মধ্যপন্থী জোট টুগেদার অ্যালায়েন্স। বলা হচ্ছে, এ জোটটি ১৫০ থেকে ১৮০টি আসন পেতে পারে এবং ১১৫ থেকে ১৫৫টি আসন নিয়ে তৃতীয় অবস্থানে থাকতে পারে ন্যাশনাল র‌্যালি।

ফ্রান্সে সরকার গঠনের জন্য প্রয়োজন ২৮৯টি আসন। এক্ষেত্রে বাম জোটকে সরকার গঠনের জন্য অন্যদের সমর্থন নিতে হবে। এতে করে দেশটির পার্লামেন্ট ঝুলন্ত অবস্থা থাকবে।

গত রোববার অনুষ্ঠিত প্রথম দফার ভোটে ৩৩ শতাংশ ভোট পেয়ে এগিয়ে ছিল কট্টর ডানপন্থী হিসেবে পরিচিত মারিন লো পেনের দল ন্যাশনাল র‌্যালি (আরএন)। পরবর্তীতে এ দলের জয় ঠেকাতে মাঠে নামে ফ্রান্সের উদার ও মধ্যপন্থীরা। আরএনকে ঠেকাতে বামপন্থীদের জোট এনপিই ও মাখোঁর জোট টুগেদার অ্যালায়েন্সের মধ্যে আপস হয়।

এদিকে, বুথ ফেরত জরিপের ফলাফলের পর মাখোঁর পক্ষের নেতা ও ফ্রান্সের প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আতাল পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, আগামীকাল প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র জমা দেবেন তিনি।

আর ন্যাশনাল র‌্যালির নেতা মারিন লো পেন বলেছেন, তার দলের জয় শুধু বিলম্বিত করা হয়েছে। আজকের এই ফলের মধ্যে তিনি আগামী দিনের বিজয়ের বীজ দেখতে পাচ্ছেন।

সূত্র: আল জাজিরা, বিবিসি 

Share this news on:

সর্বশেষ

img
স্বাধীনতা আর মুক্তি এক হতে পারে না : লুৎফুজ্জামান বাবর Feb 08, 2026
img
এনসিপির সদস্য সচিব আখতারকে প্রাণনাশের হুমকি Feb 08, 2026
img
আর্থিক প্রতিষ্ঠান-শিল্প প্রতিষ্ঠান নিরাপদ রাখা সকলের নৈতিক দায়িত্ব: সেনাপ্রধান Feb 08, 2026
img
আল হিলাল এশিয়ার রিয়াল মাদ্রিদ: বেনজেমা Feb 07, 2026
img
বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসবের পর্দা নামছে কাল Feb 07, 2026
img
রোমেরোর লাল কার্ডে ভেঙ্গে গেল টটেনহ্যামের মনোবল, জয় পেল ম্যানইউ Feb 07, 2026
img
যাকে ইচ্ছা ভোট দিন, তবু ভোটকেন্দ্রে যান: গয়েশ্বর Feb 07, 2026
img
ভূমিকম্পে কেঁপে উঠল ৪ দেশ Feb 07, 2026
img
নারীদের জাগরণই ধানের শীষের পুনর্জাগরণ: প্রিন্স Feb 07, 2026
img
ভোটটা যাতে পারফেক্ট হয়, সেটা আমাদের জন্য এখন প্রধান চ্যালেঞ্জ : প্রধান উপদেষ্টা Feb 07, 2026
img
ব্যাচেলরদের ফ্ল্যাটে নতুন চমক ও রহস্যের ঝড়! Feb 07, 2026
img
২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ২৯ Feb 07, 2026
img
দেশ এখন দুই ভাগে বিভক্ত : ডা. তাহের Feb 07, 2026
img
রহস্যময় পোস্টে সমাপ্তির ইঙ্গিত নীলাঞ্জনার! Feb 07, 2026
img
দিন শেষে ক্রিকেটাররা বঞ্চিত হয়েছে: মাহমুদউল্লাহ Feb 07, 2026
img
নির্বাচন ঘিরে বেশকিছু জায়গায় অস্ত্রের মজুত হচ্ছে : আসিফ মাহমুদ Feb 07, 2026
img
সাংবাদিকদের মারধর, নিন্দা ও প্রতিবাদ জামায়াতের Feb 07, 2026
img
জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেলকে হারানোর দুই বছর Feb 07, 2026
img
আমাদের প্রথম ও শেষ ঠিকানা এই বাংলাদেশ: তারেক রহমান Feb 07, 2026
img
খালেদের ৪ উইকেট, ১৪৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে শান্তর দুর্বার Feb 07, 2026