আন্দোলনকারীদের জন্য আদালতের দরজা সবসময় খোলা : প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, কোটা নিয়ে যারা আন্দোলন করছেন তাদেরকে পরামর্শ দিন, তারা কেন নির্বাহী বিভাগের কথা বলে? নির্বাহী বিভাগের যে কোনও সিদ্ধান্ত তো আদালতে চ্যালেঞ্জ হতে পারে। কোটা আন্দোলনকারীদের জন্য আদালতের দরজা সবসময় খোলা।

বৃহস্পতিবার (১১ জুলাই) আপিল বিভাগে দুর্নীতিমুক্ত দেশ গড়তে জাতীয় সংসদকে ১৬ দফা পরামর্শ দেওয়া সংক্রান্ত রায়ের বিরুদ্ধে আপিল শুনানিতে সিনিয়র আইনজীবী ও সুপ্রিম কোর্টের নেতাদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, কোটা আন্দোলনকারীরা তাদের দাবিগুলো আইনজীবীদের মাধ্যমে তুলে ধরতে পারেন। আমরা সেটি গুরুত্ব সহকারে শুনব।

এসময় শুনানিতে জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, দেশের স্বার্থে হাইকোর্ট দেশকে দুর্নীতিমুক্ত করতে ১৬ দফা পরামর্শ দিয়েছেন।

তখন প্রধান বিচারপতি বলেন, আমরা সংসদকে পরামর্শ দিতে যাব কেন? আমরা কি সংসদকে পরামর্শ দিতে পারি? হাইকোর্ট সরকারকে নির্দেশনা দিতে পারেন।

এর আগে গতকাল বুধবার (১০ জুলাই) সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের ওপর স্থিতাবস্থা জারি করেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ এ রায় দেন। এদিকে এই রায়ের পরিপ্রেক্ষিতে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, কোটা সংস্কারের বিষয়ে কোর্ট নয়, নির্বাহী বিভাগের কাছে সিদ্ধান্ত চান তারা।

প্রসঙ্গত, গত ৪ জুলাই সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় আপাতত বহাল রাখেন আপিল বিভাগ। সেদিন আপিল বিভাগ রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের ওপর শুনানি করেননি, ‘নট টুডে’ বলে আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। আর রিটের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু।

২০১৮ সালের ৪ অক্টোবর সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদে সরাসরি নিয়োগে বিদ্যমান কোটা পদ্ধতি তুলে দিয়ে পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

গত ৫ জুন সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। এরপর ৯ জুন হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। ওইদিন এই আবেদন শুনানির জন্য আপিল বিভাগে পাঠিয়ে দেন চেম্বার আদালত।

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচনের পর নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর কবে, জানালেন প্রেস সচিব Feb 05, 2026
img
প্রয়োজনে নির্বাচনে সর্বোচ্চ বল প্রয়োগ, তবে আইনের বাইরে নয় : সেনাসদর Feb 05, 2026
ক্ষমতায় গেলে ভোলা–বরিশাল সেতু হবে: জামায়াতের নায়েবে আমির Feb 05, 2026
নবীজির যুগে নারীদের যে মর্যাদা ছিল | ইসলামিক জ্ঞান Feb 05, 2026
রাজশাহীতে নির্বাচনি জনসভায় বক্তব্য দিলেন জামায়াত আমির ডা.শফিকুর রহমান Feb 05, 2026
img
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড চায় ইউরোপীয় ইউনিয়ন Feb 05, 2026
img
নির্বাচনের পরিবেশ সৃষ্টি করেছে একমাত্র বিএনপি : মোস্তফা জামান Feb 05, 2026
img
লক্ষ্মীপুরে জামায়াত নেতার নির্দেশেই ‘ভোটের সিল’ বানান প্রেস মালিক Feb 05, 2026
img
নির্বাচনকে সামনে রেখে চিলমারীর দুর্গম চরাঞ্চলে সেনাবাহিনীর মহড়া Feb 05, 2026
img
ঢাকা মহানগরের সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময়ে সেনাপ্রধান Feb 05, 2026
img
জামায়াতের আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক : জামিন পেলেন বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ার আলম Feb 05, 2026
img
এপস্টেইন নথিতে নিজের নাম, কী ব্যাখ্যা দিলেন হ্যারি পটারের লেখিকা? Feb 05, 2026
img
অবশেষে ফাঁস হল দিশা পাটানির প্রেমিকের চেহারা Feb 05, 2026
img
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৬১টি মামলা Feb 05, 2026
img
রটারড্যামে মাকে নিয়ে আবেগপ্রবণ জাকিয়া বারী মম Feb 05, 2026
img
বিশ্বকাপের আগে ভারত শিবিরে বড় ধাক্কা Feb 05, 2026
img
পুরনো রাজনীতি আর দেখতে চাই না: শফিকুর রহমান Feb 05, 2026
img
যুগ পেরিয়ে কোনালদের কে-কম্পানি, চলছে নতুন অ্যালবামের প্রস্তুতি Feb 05, 2026
img
রক্তের ঋণ ভুলে গেলে বিশ্বাসঘাতকতা হবে: জোনায়েদ সাকি Feb 05, 2026
img
নকআউট পর্বে ভারতের মুখোমুখি হলে কী সিদ্ধান্ত নেবে পাকিস্তান? Feb 05, 2026