ইংল্যান্ডকে হারিয়ে ১২ বছর পর ইউরো চ্যাম্পিয়ন স্পেন

এক যুগ পর আবারও ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চ ইউরো চ্যাম্পিয়নশিপে নিজেদের ঝাণ্ডা গাড়ল স্পেন। ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে রেকর্ড চতুর্থবারের মতো ইউরো কাপ ঘরে তুলল লা রোহারা। ইতিহাসে এখন স্পেনই সর্বোচ্চ ইউরো জয়ী ফুটবল দল।

রোববার (১৪ জুলাই) স্থানীয় সময় রাতে জার্মানির বার্লিনে হয়েছে লাল উৎসব।

শুরুতে গোল করে এগিয়ে যাওয়ার পর স্পেন ধাক্কাও খেয়েছিল। তবে শেষ মুহূর্তে স্নায়ু ধরে রেখে জয়সূচক গোলটা নিয়ে আসে বদলি নামা মিকেল ওয়ারসাবাল। তার ওই গোলেই চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করে লুইস দে লা ফুয়েন্তের দল।

বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে গোলশূন্য প্রথমার্ধ ছিল বেশ ম্যাড়ম্যাড়ে। দুই দলই প্রতিপক্ষের গোলে বল রাখতে পারে মাত্র একবার করে। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই চমক। ১ মিনিট না যেতেই গোল করে বসেন স্পেনের তরুণ উইঙ্গার নিকো উইলিয়ামস। বন্ধু লামিন ইয়ামালের পাস থেকে দারুণ শটে বল জালে পাঠান তিনি।

নিকোর গোলের পরেই নিজেদের অনেকটা গুটিয়ে নেয় স্পেন। সেই সুযোগটা কাজে লাগিয়ে একের পর এক আক্রমণ চালাতে থাকে ইংল্যান্ড। হ্যারি কেইনকে ৬০ মিনিটে তুলে নেওয়ার পর আরও গোছালো আক্রমণে যেতে থাকে থ্রি লায়নসরা। এসে যায় গোলও। জুড বেলিংহামের পাস থেকে ডি বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দুর্দান্ত শটে বল জালে পাঠান কোল পালমার।

ম্যাচে সমতা ফেরাতেই স্পেনকে আরও চেপে ধরে ইংল্যান্ড। তবে আসরজুড়ে চোখ জুড়ানো ফুটবল খেলা স্পেনই করে বাজিমাত। ৮৬তম মিনিটে দলগত আক্রমণ থেকে গোলটি করেন ওয়ারসাবাল। বাঁ প্রান্ত থেকে মার্ক কুকুরেয়ার মাটি ঘেঁষা ক্রস থেকে বল জালে পাঠাতে ভুল করেননি ওয়ারসাবাল। এরপরের সময়টুকু নিরাপদে কাটিয়ে দিয়ে স্পেন নিশ্চিত করে নিজেদের ইতিহাসের চতুর্থ ইউরো শিরোপা।

Share this news on:

সর্বশেষ

img
এক ধাক্কায় কমল ধারাবাহিকগুলোর নম্বর, শীর্ষে দ্বৈত আধিপত্য Feb 05, 2026
img
এই নির্বাচনে জালিয়াতির কোনো আশঙ্কা নেই: মির্জা ফখরুল Feb 05, 2026
img
বিএনপি প্রার্থী দিপুকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন গণ অধিকারের প্রার্থী Feb 05, 2026
img
অমিতাভ ও ঐশ্বরিয়ার সঙ্গে তুলনা, ৫ ছবিতে নিজেকে প্রমাণ করেছেন অভিষেক! Feb 05, 2026
img
শাপলা চত্বরে হত্যাযজ্ঞ, প্রতিবেদন দাখিলে বাড়ল সময় Feb 05, 2026
img
ইংল্যান্ডের প্রধান কোচ হওয়ার স্বপ্ন বুনছেন মঈন আলি Feb 05, 2026
img
নির্বাচন গ্রহণযোগ্য করতে বিমান বাহিনী প্রস্তুত: এয়ার চিফ মার্শাল Feb 05, 2026
img
আবারও শাকিব-বুবলী পরিবারে আসছে নতুন সদস্য! Feb 05, 2026
img
অপপ্রচার দিয়ে জাতীয়তাবাদী শক্তির শিকড় উপড়ে ফেলা যাবে না : রিজভী Feb 05, 2026
img
বকেয়া বেতনের দাবিতে উত্তরায় গার্মেন্টস কর্মীদের অবরোধ শেষ Feb 05, 2026
img
রাজামৌলির ছবির পর বড় ঘোষণা দিলেন প্রিয়াঙ্কা! Feb 05, 2026
img
টানা তিন মাস হাসপাতালে প্রিয়াঙ্কা ও নিক, কিন্তু কেনো? Feb 05, 2026
img
অরিজিতের বাড়িতে আমিরের সফর নিয়ে জল্পনার অবসান Feb 05, 2026
img
নির্বাচন নির্বিঘ্ন করতে এক লাখ সেনাসদস্য মোতায়েন করা হয়েছে: সেনাসদর Feb 05, 2026
img
ট্রাম্প-জিনপিং ফোনালাপ: তাইওয়ান ইস্যুতেই গুরুত্ব দিল চীন Feb 05, 2026
img

আশুলিয়ায় লাশ পোড়ানো মামলা

সাবেক এমপি সাইফুলসহ ছয়জনের মৃত্যুদণ্ড, ৮ জনের বিভিন্ন মেয়াদে সাজা Feb 05, 2026
img
যারা এক্স আইডি হ্যাকের পর মিথ্যাচার করছে, তাদের ক্ষমা করলাম: জামায়াত আমির Feb 05, 2026
img
লাখ টাকার শাড়িতে নজর কাড়লেন মাধুরী দীক্ষিত! Feb 05, 2026
img
প্রায় সাড়ে ৬ কোটিতে পিএসএলে মুস্তাফিজকে দলে নিলো লাহোর Feb 05, 2026
img
বিএনপি যারা করে, তারা দেশকে মায়ের মতো দেখে: ব্যারিস্টার খোকন Feb 05, 2026