বাংলালিংক ও প্যান প্যাসিফিক সোনারগাঁও এর মধ্যে চুক্তি
বাংলাদেশের অন্যতম মোবাইল ফোন অপারেটর বাংলালিংক এর সঙ্গে স্বনামধন্য পাঁচ তারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও এর একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এই চুক্তি অনুসারে, প্যান প্যাসিফিক সোনারগাঁও এর সকল কর্মকর্তা বাংলালিংকের কর্পোরেট কানেকশন ব্যবহার করবেন। মঙ্গলবার বাংলালিংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলালিংকের চিফ কমার্শিয়াল অফিসার রিতেশ কুমার সিং এবং প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের জেনারেল ম্যানেজার পল ফ্লেট নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।
বাংলাদেশের অন্যতম মোবাইল ফোন অপারেটর কোম্পানি বাংলালিংক এর সঙ্গে স্বনামধন্য পাঁচ তারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এই চুক্তি অনুসারে, প্যান প্যাসিফিক সোনারগাঁও এর সকল কর্মকর্তা বাংলালিংকের কর্পোরেট কানেকশন ব্যবহার করবেন।
মঙ্গলবার বাংলালিংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলালিংকের চিফ কমার্শিয়াল অফিসার রিতেশ কুমার সিং এবং প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের জেনারেল ম্যানেজার পল ফ্লেট নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন বাংলালিংকের হেড অফ মিডিয়াম কর্পোরেট পারভেজ আহমেদ, বাংলালিংকের কর্পোরেট টিম লিডার মো. রেজওয়ান উর রহমান, প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের এর ইএএম অ্যান্ড ডিরেক্টর অব সেলস অ্যান্ড মার্কেটিং এম এ আওয়াল প্রমুখ।
টাইমস/এএস/এসআই