প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার শেষে নির্বাচনের রূপরেখা ঘোষণা করবে সরকার: মির্জা ফখরুল

প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার শেষে অন্তর্বর্তী সরকার নির্বাচনের রূপরেখা ঘোষণা করবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর বৃহস্পতিবার বিকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ।

মির্জা ফখরুল বলেন, ‘দীর্ঘ সোয়া ঘণ্টা বৈঠক হয়েছে। আলোচনা ফলপ্রসূ হয়েছে। আমরা আশাবাদী, অন্তর্বর্তীকালীন সরকারের যারা আছেন তাদের আন্তরিকতা, দেশপ্রেম, যোগ্যতা দিয়ে খুব দ্রুত দেশে একটা স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনবেন। সেইসঙ্গে একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। প্রয়োজনীয় সংস্কার করবেন বলে আমরা বিশ্বাস করি।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফখরুল বলেন, রাজনৈতিক দলের সাথে আলোচনা হবে। ভোটের দিন-তারিখ বিষয়ে তারা (অন্তর্বর্তীকালীন সরকারের যারা আছেন) কথা বলবেন।

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ‘প্রায় সোয়া ঘণ্টার বৈঠকে আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। আমরা আশা করি অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার তাদের আন্তরিকতা ও দেশপ্রেম এবং যোগ্যতা দিয়ে খুব দ্রুত দেশকে স্থিতিশীল অবস্থায় নিয়ে আসতে পারবেন এবং নির্বাচনের দিকে যাবেন। প্রয়োজনীয় সংস্কারগুলো তারা করবেন।’

রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা পর্যায়ক্রমে হবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আলোচনার বিষয় সরকারের পক্ষ থেকে আসবে। যা কিছু হবে তার সবই সরকারের পক্ষ থেকে আসবে।

Share this news on:

সর্বশেষ

img
সাবেক প্রেমিকের সাথে সম্পর্ক ভাঙার কারণ স্পষ্ট করলেন ম্রুণাল ঠাকুর Feb 04, 2026
img
আর নেই শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী বাদল Feb 04, 2026
img
ইভেন্টে সকলকে হার মানালেন তামান্না ভাটিয়া Feb 04, 2026
img
আইনি জটিলতায় বিশাল ভরদ্বাজের নতুন ছবি ‘ও রোমিও’ Feb 04, 2026
img
পরিচিত হাসির জগতে অচেনা চরিত্রে অক্ষয় কুমার Feb 04, 2026
img
শুটিংয়ের আগেই বড় ধাক্কা, টাইগার শ্রফের ছবি থেকে বাদ মিলাপ জাভেরি Feb 04, 2026
img
‘প্রলয়’ ঘিরে নতুন জল্পনা, গোপনে রাখা হয়েছে নারী চরিত্র Feb 04, 2026
img
মে দিবসে একদিনে দুই ছবি, রাম চরণ বনাম অখিল Feb 04, 2026
img
মুক্তির আগেই আলোচনার শীর্ষে বিশাল ভরদ্বাজের ‘ও রোমিও’ Feb 04, 2026
img
ভারতীয় সিনেমার গানে কন্ঠ দিচ্ছেন জেনিফার লোপেজ Feb 04, 2026
img
গুলিতে প্রাণ হারালেন গাদ্দাফির দ্বিতীয় ছেলে সাইফ Feb 04, 2026
img
নীরব ভালোবাসার পরিণতি, বিয়ের পথে বিজয় ও রাশমিকা Feb 04, 2026
img
দুবাইয়ের রান্নাঘর থেকে বিশ্বকাপের মঞ্চে উসমান তারিক! Feb 04, 2026
img
জামায়াত ক্ষমতায় এলে বাংলাদেশ হবে আরেক পাকিস্তান: ফজলুর রহমান Feb 04, 2026
img
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা Feb 04, 2026
img
বোন খুশবুর চেয়ে মাত্র ছয় মাসের ছোট দিশা পাটানি! Feb 04, 2026
img
১২ ফেব্রুয়ারি নির্বাচনে ব্যাপক ভোটার উপস্থিতি দেশের ভবিষ্যত নির্ধারণ করবে: হাবিব Feb 04, 2026
img
জামায়াত কর্মীর সিল জালিয়াতি, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শামিল: এ্যানি Feb 04, 2026
img
জামায়াতের বিরুদ্ধে অভিযোগ বিএনপির মুদ্রাদোষে পরিণত হয়েছে: রেজাউল করিম Feb 04, 2026
img
অনুভ জৈনের কনসার্টে আবেগঘন দিব্যাণী মণ্ডল, ‘তোমার গানই আমার থেরাপি’ Feb 04, 2026