বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক বজায় রাখবে ভারত: জয়শঙ্কর

বাংলাদেশে যে সরকারই ক্ষমতায় থাকুক ভারত তার সঙ্গে সম্পর্ক বজায় রাখবে বলে জানালেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, সম্পর্ক বজায় রাখতে বাংলাদেশের সঙ্গে পারস্পরিক স্বার্থের ভিত্তি খুঁজে বের করবে ভারত।

শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে এখন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় রয়েছে। এ অবস্থায় জয়শঙ্কর এমন মন্তব্য করলেন। এতে বর্তমান সরকারের সঙ্গে ভারত সম্পর্ক বজায় রাখতে চায় সেই বার্তা দিলেন তিনি।

শুক্রবার দিল্লিতে রাষ্ট্রদূত রাজিব সিকরির ‘স্ট্র্যাটেজিক কনড্রামস: রিশেপিং ইন্ডিয়াস ফরেন পলিসি’ বইয়ের প্রকাশ অনুষ্ঠানে বাংলাদেশ ইস্যুতে কথা বলেন এস জয়শঙ্কর।

বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তন অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে উল্লেখ করে জয়শঙ্কর বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার সময় থেকেই আমাদের সম্পর্ক চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে গেছে। কিন্তু আমাদের এটাও স্বীকার করতে হবে- সেখানে রাজনৈতিক পরিবর্তন হয়েছে, যা অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে এবং স্পষ্টতই এখানে আমাদের পারস্পারিক স্বার্থ দেখতে হবে।’

অনুষ্ঠানে প্রতিবেশী পাকিস্তান ও মালদ্বীপের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়েও কথা বলেন জয়শঙ্কর।

পাকিস্তানের সঙ্গে নিরবচ্ছিন্ন আলোচনার যুগ শেষ হয়ে গেছে উল্লেখ করে জয়শঙ্কর বলেন, ‘জম্মু-কাশ্মীর নিয়ে বলতে গেলে, ৩৭০ অনুচ্ছেদের বিষয়টি মিটে গেছে। তাই এখন ইস্যু হলো পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক কেমন থাকবে। আমি বলতে চাইছি যে আমরা আর চুপ করে থাকব না। ইতিবাচকই হোক বা নেতিবাচক, যা-ই হোক না কেন, আমরা তার প্রতিক্রিয়া জানাব। এই নিয়ে কোনো সমঝোতা করা হবে না।’

সূত্র: এএনআই

Share this news on:

সর্বশেষ

img
তারেক রহমানের নেতৃত্বই গণতন্ত্রের শক্তি : এমরান সালেহ প্রিন্স Feb 02, 2026
img

দীর্ঘমেয়াদি পূর্বাভাস

তাপমাত্রা, বজ্র ও শিলাবৃষ্টি নিয়ে নতুন বার্তা Feb 02, 2026
img
জনগণ রঙিন জামা পরা ফ্যাসিবাদকে লাল কার্ড দেখিয়েছে : জামায়াত আমির Feb 02, 2026
img
বাংলাদেশের বিশ্বকাপ না খেলা নিয়ে মুখ খুললেন অস্ট্রেলিয়া অধিনায়ক Feb 02, 2026
img
ভারত ম্যাচ বয়কট নিয়ে মুখ খুললেন পাকিস্তান অধিনায়ক Feb 02, 2026
img
অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে ইইউ Feb 02, 2026
img
রোমাঞ্চকর ম্যাচে ফুলহ্যামকে ৩-২ গোলে হারাল ম্যানচেস্টার ইউনাইটেড Feb 01, 2026
img
ঈদে ‘মালিক’ নিয়ে ফিরছেন শুভ-মিম Feb 01, 2026
img
শেষ মুহূর্তে এমবাপের গোলে স্বস্তির জয় রিয়াল মাদ্রিদের Feb 01, 2026
img
দেশের বাজারে কমল স্বর্ণের দাম Feb 01, 2026
ট্রাম্পের বিতর্কিত পদক্ষেপে ঝুঁকিতে ইউক্রেন শান্তি আলোচনা Feb 01, 2026
img
হাসপাতাল চত্বরে ভক্তদের ভিড়ের মাঝে রামচরণ! Feb 01, 2026
img
‘বিফ স্টেক’ বিতর্কে ক্ষোভ প্রকাশ অভিনেত্রী সৌমিতৃষার Feb 01, 2026
img
প্রকাশ পেল নেপালে শুটিং হওয়া সেই গান Feb 01, 2026
img
প্রধান ২ সিনেমায় কি তবে দেবের নায়িকা হিসেবে দেখা যাবে সৌমিতৃষাকে? মুখ খুললেন প্রযোজক Feb 01, 2026
img
জান্নাতের টিকিট বিক্রি না করতে পেরে এখন বিকাশ ও এনআইডি নিচ্ছে জামায়াত: কামরুল হুদা Feb 01, 2026
img
১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা : ১১ দলীয় জোট Feb 01, 2026
img
একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার! বিতর্ক বাঁধতেই কী জবাব অভিনেত্রীর? Feb 01, 2026
img
নারায়ণগঞ্জে বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা Feb 01, 2026
img
রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল Feb 01, 2026