© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হাজী সেলিম ৫ দিনের রিমান্ডে

শেয়ার করুন:
হাজী সেলিম ৫ দিনের রিমান্ডে
মোজো ডেস্ক
০৪:২৯ পিএম | ০২ সেপ্টেম্বর, ২০২৪
আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে রোববার (১ সেপ্টেম্বর) মধ্যরাতে পুরান ঢাকার বংশাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের একটি দল।

মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৮ জুলাই লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় তার বাবা কামরুল হাসান ১৯ আগস্ট লালবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫২ জনকে মামলায় আসামি করা হয়।

মন্তব্য করুন