© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গোপনে দেশ ছেড়েছেন অরুণা বিশ্বাস

শেয়ার করুন:
গোপনে দেশ ছেড়েছেন অরুণা বিশ্বাস

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক
০৩:০৬ পিএম | ০৪ সেপ্টেম্বর, ২০২৪
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ‘গরম পানি ঢালার’ পরমর্শ দেওয়া অভিনেত্রী অরুণা বিশ্বাস গোপনে দেশ ছেড়ে কানাডা পাড়ি জমিয়েছেন।

শেখ হাসিনার সরকার পতনের পরপরই কানাডা চলে যান তিনি।

এর আগে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল থেকেই আলোচনায় আসে ‘আলো আসবেই’ শিরোনামে হোয়াটসঅ্যাপে শোবিজ অঙ্গনের আওয়ামীপন্থী কিছু অভিনয়শিল্পী ও সাংবাদিকদের গ্রুপের কিছু কথোপকথন।

যেখানে দেখা যায়, গেল জুলাইয়ে ছাত্র আন্দোলনে দমাতে ছাত্রদের ওপর গরম পানি ঢালার পরমর্শ দেন অভিনেত্রী অরুণা বিশ্বাস।

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির একটি তথ্যের জবাব দিতে গিয়ে অরুণা পরামর্শ দেন আন্দোলনকারীদের গায়ে ‘গরম জল’ ঢেলে দেওয়ার! তার ভাষ্য ছিল, গরম জল দিলেই হবে।

এছাড়াও ওই গ্রুপে আন্দোলনের পক্ষে যারা প্রোফাইল লাল করেছিলেন তাদের চিনে রাখা এবং পরবর্তী সময়ে ‘সাইজ করার’ হুমকিও দেওয়া যায়। 

মন্তব্য করুন