© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মা-বাবা হলেন দীপিকা-রণবীর

শেয়ার করুন:
মা-বাবা হলেন দীপিকা-রণবীর
মোজো ডেস্ক
০৩:১৭ পিএম | ০৮ সেপ্টেম্বর, ২০২৪
মা-বাবা হলেন বলিউডের পাওয়ার কাপল দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। গণেশ চতুর্থীর দিনে মেয়েকে স্বাগত জানাতে পেরে গর্বিত তারা। আজ রোববার মুম্বাইয়ের এক হাসপাতালে এই তারকা দম্পতির প্রথম সন্তানের জন্ম হয়েছে, জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

গতকাল মুম্বাইয়ের ওই হাসপাতলে ভর্তি হন অভিনেত্রী দীপিকা। তখন থেকেই তার ভক্ত-অনুসারীরা এই সুখবরের অপেক্ষায় ছিলেন।
কয়েক দিন আগে বেবি বাম্প ফটোশুট করেছেন এই তারকা জুটি। চলতি বছরের ফেব্রুয়ারিতে এক ইনস্টাগ্রাম পোস্টে দীপিকা জানান অন্তঃসত্ত্বা হওয়ার খবর। সেপ্টেম্বরেই মা হতে পারেন, সে কথাও জানিয়েছিলেন অনুরাগীদের।

দীপিকা-রণবীরের পরিচয় সঞ্জয় লীলা বনসালির রোমান্টিক সিনেমা ‘গোলিও কি রাসলীলা রামলীলা’র সেটে। এরপর একসঙ্গে ‘বাজিরাও মাস্তানি’ আর ‘পদ্মাবত’ সিনেমা করেছেন তারা। ছয় বছর প্রেম করার পর ২০১৮ সালে বিয়ে করেন দীপিকা ও রণবীর।

অন্তঃসত্ত্বা থাকাকালে ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমায় অভিনয় করেছেন দীপিকা। ছবিটি আলোচিত হয়েছে। এখন পর্যন্ত এটাই তার শেষ সিনেমা। এক সাক্ষাৎকারে দীপিকা বলেছিলেন, সন্তান জন্মের পর অভিনয় থেকে সাময়িক বিরতি নেবেন তিনি। বিরতি পর আগামী বছর আবার কাজে ফেরার কথা রয়েছে তার।

মন্তব্য করুন