© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৭ দিনের রিমান্ডে শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও শাহরিয়ার কবির

শেয়ার করুন:
৭ দিনের রিমান্ডে শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও শাহরিয়ার কবির
মোজো ডেস্ক
১১:০৭ এএম | ১৭ সেপ্টেম্বর, ২০২৪
পৃথক হত্যা মামলায় গ্রেপ্তার একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির, দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত ও একাত্তর টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল বাবুর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. সানাউল্লাহ ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সোমবার (১৬ সেপ্টেম্বর) একাত্তর টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল বাবু ও দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তকে ময়মনসিংহ সীমান্ত এলাকা থেকে এবং শাহরিয়ার কবিরকে তার বনানীর বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

মন্তব্য করুন