© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিটিভির সংবাদ বেসরকারি টেলিভিশনে সম্প্রচারের প্রয়োজন নেই : তথ্য উপদেষ্টা

শেয়ার করুন:
বিটিভির সংবাদ বেসরকারি টেলিভিশনে সম্প্রচারের প্রয়োজন নেই : তথ্য উপদেষ্টা
মোজো ডেস্ক
০৭:৫০ পিএম | ১৮ সেপ্টেম্বর, ২০২৪
বাংলাদেশ টেলিভিশনের দুপুর দুইটার সংবাদ বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতে সম্প্রচারের প্রয়োজন নেই বলে অভিমত দিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। এ বিষয়ে প্রতিষ্ঠানটির মহাপরিচালককে (ডিজি) চিঠি পাঠিয়েছে তথ্য অধিদপ্তর। আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) এ চিঠি পাঠানো হয়। এতে সই করেন প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামুল কবীর।

চিঠিতে বলা হয়, বাংলাদেশ টেলিভিশনের দুপুর দুইটার সংবাদ বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতে সম্প্রচারের প্রয়োজন নেই বলে অভিমত ব্যক্ত করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বিষয়টি অবহিত করা হলো।

মন্তব্য করুন