© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পুলিশের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেপ্তার

শেয়ার করুন:
পুলিশের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেপ্তার
মোজো ডেস্ক
১২:২১ পিএম | ২০ সেপ্টেম্বর, ২০২৪
পুলিশের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, রাজধানীর নিউমার্কেট থানার একটি মামলায় মশিউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতে হাজির করে রিমান্ডে চাওয়া হবে। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মোট ৮টি হত্যা মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত মশিউর রহমান দীর্ঘ সময় ঢাকা মহানগর পুলিশে ডিবিতে কর্মরত ছিলেন। সবশেষ লালবাগ জোনের উপকমিশনার (ডিসি) ছিলেন তিনি। পরে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পান।

আলোচিত ডিবি কর্মকর্তা মশিউর ২০১৩ সালে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম), ২০১৫ সালে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও ২০১৯ সালে বাংলাদেশ পুলিশ পদক অর্জন করে। কর্মদক্ষতার কারণে তাকে চারবার ‘আইজিপি এক্সাম্প্লারী গুড সার্ভিসেস ব্যাচ’ দেয়া হয়েছে। গত ২৯ জুন ২০২২-২৩ সালের জন্য তিনি শুদ্ধাচার পুরস্কারও পান।

মন্তব্য করুন