কমেনি ডিম-মুরগির দাম, বেড়েছে মরিচের ঝাল

সরকার ডিম ও মুরগির দাম নির্ধারণ করে দেওয়ার দুই সপ্তাহ পরও স্বস্তি ফেরেনি বাজারে। এখনও চড়া দামেই বিক্রি হচ্ছে পণ্য দুটি। বরং,সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি ১০ টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। সবজির দাম গত সপ্তাহের মতো থাকলেও এখনো দাম চড়া। কাঁচামরিচের ঝাল আরও বেড়েছে। এক লাফে অন্তত ৬০ টাকা বেড়ে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি কাঁচামরিচ।

আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর একাধিক বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়। এসব বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে। অথচ গত সপ্তাহেও ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ১৯০ টাকা কেজি দরে।

বাজারে ৭৫০ টাকা গুনতে হচ্ছে প্রতিকেজি গরুর মাংসের জন্য। মুরগির ডিমের ডজন ১৭০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। তবে সবজির দাম স্থিতিশীল আছে।

রাজধানীর কারওয়ান বাজারের সবজি বিক্রেতা মো. ইরফান জানান, সব ধরনের সবজির দাম স্থিতিশীল রয়েছে। তবে, ৮০ থেকে ১০০ টাকা থেকে নেমে লাউ বিক্রি হচ্ছে ৬০ টাকা পিস। এ ছাড়া অন্যান্য সবজি আগের দামেই বিক্রি হচ্ছে।

বাজারে দেখা গেছে, শশার কেজি ৮০ টাকা, লতি ৭০ থেকে ৮০ টাকা কেজি, ঢেঁড়স ৬০ টাকা কেজি, পটল ৬০ টাকা, মুলা ৫০ টাকা, করল্লা ৮০ টাকা, উস্তা ৭০ থেকে ৮০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, কাকরোল ও বেগুন ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। সবচেয়ে কম দামে মিলছে পেঁপে। প্রতি কেজি ২০ টাকা। সবচেয়ে চড়া দামে বিক্রি হচ্ছে টমেটো। প্রতি কেজির জন্য ক্রেতাকে গুনতে হচ্ছে ১৬০ টাকা।

বিক্রেতা মামুন আলী বলেন, এক সপ্তাহ আগেও ২৪০ টাকা কেজি দরে বিক্রি হওয়া কাঁচা মরিচ এ সপ্তাহে বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজি দরে। তিনদিনের টানা বৃষ্টির কারণে কাঁচা মরিচের দাম বেড়েছে।

মুদি দোকানি কবীর জানান, আলুর কেজি ৫৫ টাকা। ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে। দেশি পেঁয়াজ ১১০ থেকে ১২০ টাকা, দেশি আদা ২৬০ টাকা ও রসুন ২৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।

Share this news on:

সর্বশেষ

img
বিএনপি চট্টগ্রাম বন্দর দখলের জন্য পাগল হয়ে গেছে: অলি আহমদ Feb 08, 2026
img
বিশ্ববাজারে নিম্নমুখী খাদ্যপণ্যের দাম: এফএও Feb 08, 2026
img
রাজামৌলি-মহেশ বাবুর ছবিতে প্রিমিয়াম প্রদর্শনের আলোচনা Feb 08, 2026
img
জীবন নিয়ে ‘শঙ্কায়’ আবদুল আউয়াল মিন্টু, থানায় জিডি Feb 08, 2026
img
যশ ও কিয়ারার নাচে আগুন, ‘টক্সিক’-এ আসছে বড় চমক Feb 08, 2026
img
ভালোবাসা দিবসের আগে ফের প্রেক্ষাগৃহে ‘সাইয়ারা’ Feb 08, 2026
img
বিজয়ের সঙ্গে নতুন পথচলা রশ্মিকার, বাগদানের পরও কেন ভেঙেছিল আগের সম্পর্ক? Feb 08, 2026
img
স্বপ্নের ছবি, বাস্তবে হতাশা-তিন খানের ব্যর্থ অধ্যায় Feb 08, 2026
img
চরিত্র বাছাইয়ে ভুল? বলিউডে তারকাদের ঘিরে বিতর্ক Feb 08, 2026
img
বীর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন তারা Feb 08, 2026
img
ডা. পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ নোটিশ Feb 08, 2026
img
সূর্যকুমারের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার এড়াল ভারত Feb 08, 2026
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী Feb 08, 2026
img
নির্বাচন উপলক্ষে ৭ দিনের ছুটি চান শিক্ষার্থীরা, ঢাবিতে প্রতিবাদ সমাবেশ Feb 08, 2026
img
এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় : জামায়াতের আমির Feb 08, 2026
ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026
ভোটের বার্তা নিয়ে পথে-প্রান্তরে মোটর চালক দল Feb 08, 2026
২১ জনকে ধরে নেওয়াকে 'তুলে নেওয়া' মানতে নারাজ ক্যাম্প সদস্যরা Feb 08, 2026
যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026