যুক্তরাষ্ট্রের দক্ষিণপূর্বাঞ্চলে ঘূর্ণিঝড় হেলেনের আঘাতে নিহত ৪৬

আটলান্টিক মহাসাগরে উদ্ভূত ঘূর্ণিঝড় হেলেনের আঘাতে যুক্তরাষ্ট্রের দক্ষিণপূর্বাঞ্চলীয় বিভিন্ন অঙ্গরাজ্যে নিহত হয়েছেন অন্তত ৪৬ জন। এছাড়া ঝড়ের কারণে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন লাখ লাখ মানুষ।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১১টার দিকে ফ্লোরিডার বিগ বেন্ড শহরের উপকূলে আছড়ে পড়ে হেলেন। এ সময় ওই এলাকায় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৪০ মাইল। বিধ্বংসী গতির এই ঝড়ের কারণে বিগ বেন্ড এব তার আশপাশের এলাকার অজস্র গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে, অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রাস্তা-ঘাট ডুবে গেছে। ব্যাপক ধ্বংসাত্মক হওয়ার কারণে যুক্তরাষ্ট্রের আবহওয়া দপ্তর হেলেনকে ‘ক্যাটাগরি ৪’ ঘূর্ণিঝড়ের তকমা দিয়েছিল।

বিগ বেন্ডে আছড়ে পড়ার পর জর্জিয়া, টেনেসি, উত্তর ক্যারোলাইনা এবং দক্ষিণ ক্যারোলাইনার দিকে এগোতে হতে থাকে হেলেন। এ সময় কমতে থাকে ঝড়ের গতিবেগও। শুক্রবার বিকেলের দিকে সাধারণ মৌসুমি ঝড়ে পরিণত হয় হেলেন, ঘণ্টায় ৫৫ থেকে ৩৫ কিলোমিটারে নেমে আসে বাতাসের গতিবেগ।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের দুর্যোগ মোকাবিলা দপ্তর ফেডারেল ইমারজেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির (ফেমা) তথ্য অনুযায়ী, বিগ বেন্ডে আছড়ে পরার পরবর্তী ৬ ঘণ্টা পর্যন্ত নিজের শক্তি ধরে রাখতে পেরেছিল হেলেন। পরে ধীরে ধীরে এটি সাধারণ মৌসুমি ঝড়ে পরিণত হয়।

মার্কিন আবহওয়া দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে এ পর্যন্ত যত ঘূর্ণিঝড়র আঘাত করেছে, সেগুলোর মধ্যে বিধ্বংসী ক্ষমতার নিরিখে হেলেনের অবস্থান ১৪ তম এবং প্রশস্ততা বা বেড়ের দিক থেকে তৃতীয়। ফ্লোরিয়ায় আছড়ে পড়ার সময় এই ঝড়টির বেড় ছিল ৬৭৫ কিলোমিটার।

বিশাল-বিস্তৃত আকারের হওয়ার কারণে ফ্লোরিডা, জর্জিয়া, টেনেসি, উত্তর ক্যারোলাইনা এবং দক্ষিণ ক্যারোলাইনার অধিকাংশ এলাকায় প্রবল বর্ষণ, ঝড়ো হাওয়া এবং আকস্মিক বন্যা দেখা দিয়েছে।

ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস জানিয়েছেন, হেলেন আঘাতে তার অঙ্গরাজ্যে ১৩ জন নিহত হয়েছেন। জর্জিয়ার গভর্নর ব্রায়ান ক্যাম্প এক বিবৃতিতে বলেছেন, তার অঙ্গরাজ্যে নিহত হয়েছেন ১৫ জন। নিহতদের মধ্যে দুর্যোগ মোকাবিলা বিভাগের একজন উদ্ধারকর্মীও রয়েছেন।

বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে জর্জিয়ার ১৫০টিরও বেশি সড়ক বন্ধ হয়ে গেছে। পানিবন্দি অবস্থায় বিভিন্ন শহরের অ্যাপার্টমেন্ট ভবনগুলোতে আটকা পড়েছেন হাজার হাজার মানুষ। তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে আনতে মার্কিন সেনাবাহিনীর ন্যাশনাল গার্ড শাখার ১ হাজার সদস্যকে মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন ব্রায়ান কেম্প।

সবচেয়ে বেশি নিহতের ঘটনা ঘটেছে দক্ষিণ ক্যারোলাইনায়। অঙ্গরাজ্যটির গভর্নর রয় কুপার সাংবাদিকদের জানিয়েছেন, হেলেনের আঘাতে রাজ্যজুড়ে ১৭ জন নিহত হওয়ার সংবাদ পেয়েছেন তিনি। এছাড়া প্রতিবেশী অঙ্গরাজ্য উত্তর ক্যারোলাইনায় নিহত হয়েছেন আরও ২ জন।

সূত্র : বিবিসি

Share this news on:

সর্বশেষ

img
নৌ উপদেষ্টার গাড়িবহর আটকে শ্রমিকদের বিক্ষোভ Feb 05, 2026
img
বাংলাদেশের পাশে পাকিস্তানকে দেখে খুশি ইংল্যান্ডের সাবেক অধিনায়ক Feb 05, 2026
img
একদিনে ট্রেনে টিকিটবিহীন ৫২২০ যাত্রী, জরিমানাসহ আদায় সাড়ে ১০ লাখেরও বেশি টাকা Feb 05, 2026
img
সৌদিতে ‘উট পাসপোর্ট প্রকল্প’ চালু! Feb 05, 2026
img
জামায়ত আমিরের জনসভা, কানায় কানায় পূর্ণ নওগাঁর এটিএম মাঠ Feb 05, 2026
img
টানা দ্বিতীয় ম্যাচ বয়কটের পথে রোনালদো Feb 05, 2026
img
৩৩ বছর আগের ছবি পোস্ট করে নস্টালজিক ফারুক আহমেদ Feb 05, 2026
img
নষ্ট রাজনীতিতে আর থাকতে চাই না: ফুয়াদ Feb 05, 2026
img
রাজশাহীর চার জেলায় আজ জামায়াত আমিরের নির্বাচনী জনসভা Feb 05, 2026
img
ভোটকেন্দ্রে ৫ মিনিটে ফোর্স পৌঁছাবে : চট্টগ্রাম জেলা প্রশাসক Feb 05, 2026
img

আশুলিয়ায় লাশ পোড়ানো মামলা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে ৮ আসামিকে Feb 05, 2026
img
ভোটের দিন চলবে বাড়তি মেট্রোরেল Feb 05, 2026
img
নির্বাচনের পর যত দ্রুত সম্ভব দায়িত্ব হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার: আজাদ মজুমদার Feb 05, 2026
img
আজ না পৌঁছালে বাতিল হতে পারে প্রবাসীদের পোস্টাল ব্যালট Feb 05, 2026
img
‘ধুরন্ধর রিভেঞ্জ’ এড়াতে তারিখ বদলাচ্ছে ‘ডাকাত’? Feb 05, 2026
কুর/আন থেকে সর্বোচ্চ উপকার পাওয়ার উপায় | ইসলামিক জ্ঞান Feb 05, 2026
শোরুম উদ্বোধন বিতর্কের জবাব দিলেন অপু Feb 05, 2026
img
স্থায়ী চাকরি ছেড়ে রূপালি পর্দায়, অনুপ্রেরণার নাম আবির! Feb 05, 2026
img
দ্য ডিপ্লোম্যাট -এর চোখে বাংলাদেশের ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ তারেক রহমান Feb 05, 2026
img
ফের বিতর্কিত ভিডিও ভাইরাল জামায়াত প্রার্থী খালিদুজ্জামানের Feb 05, 2026