বর্ষায় অবিরাম বৃষ্টিপাতে নেপালে বন্যা, নিহত শতাধিক

নেপালে বর্ষার অবিরাম বৃষ্টিপাতে সৃষ্টি হওয়া বন্যায় রাজধানী কাঠমান্ডুর আশপাশের নিচু এলাকাগুলো তলিয়ে গেছে। বন্যা ও ভূমিধসের ঘটনায় পুরো নেপালজুড়ে আজ রোববার (২৯ সেপ্টেম্বর) পর্যন্ত কমপক্ষে ১০১ জনের মৃত্যুর খবর জানিয়েছে পুলিশ। খবর এএফপির।

দক্ষিণ এশিয়ায় হিমালয় পাহাড়ের কোল ঘেঁষে থাকা নেপালে জুন থেকে সেপ্টেম্বর মাসে বর্ষার সময়ে প্রচুর বৃষ্টিপাত হয়। এ সময় বৃষ্টির কারণে সৃষ্টি হওয়া বন্যা ও ভূমিধস দেশটিতে প্রায় সাধারণ ঘটনা। তবে সাম্প্রতিক সময়ে বৃষ্টিপাতের মাত্রা ও তীব্রতা আগের চাইতে বেড়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণেই এমনটা হচ্ছে।

গত শুক্রবার পর্যন্ত নেপালের পূর্ব ও মধ্যাঞ্চলের নদীগুলোতে দেখা দেয় আকস্মিক বন্যা। নদীর কূল ছাপিয়ে বন্যার পানির তোড়ে ভেসে যায় বিস্তীর্ণ এলাকা। এতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় দেশটির বিভিন্ন মহাসড়ক।

বন্যায় প্রাণহানির কথা জানাতে গিয়ে নেপাল পুলিশের মুখপাত্র দান বাহাদুর কার্কি বলেন, ‘মৃতের সংখ্যা ১০১ জনে পৌঁছেছে এবং আরও ৬৪ জন এখনও নিখোঁজ রয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান চলছে আর এ কারণেই মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।’

গতকাল শনিবার সকাল নাগাদ আগের ২৪ ঘণ্টায় কাঠমান্ডু উপত্যকার আশপাশে ২৪০ মিলিমিটার (৯ দশমিক ৪ ইঞ্চি) বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া ব্যুরো। ১৯৭০ সালের পর থেকে এতো বৃষ্টিপাত এখানে আর হয়নি।

Share this news on:

সর্বশেষ

img
দল হিসেবে একমাত্র আমরাই ইসলামী আইন প্রতিষ্ঠার কথা বলেছি: চরমোনাই পীর Feb 07, 2026
img
নিজে দুর্নীতি করবো না, কাউকে করতেও দেব না: কায়সার কামাল Feb 07, 2026
img
জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের বন্দোবস্ত হবে: সাদিক কায়েম Feb 07, 2026
img
পুলিশি হেফাজতে শমীক, মুখ খুললেন অভিযুক্তের মা-বাবা Feb 07, 2026
img
ঢাকার কোন দুটি আসনকে ‘অধিক ঝুঁকিপূর্ণ’ বলল সেনাবাহিনী? Feb 07, 2026
img
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬৯ মামলা Feb 07, 2026
img
শিয়ালের হাতে মুরগি তুলে দেয়ার প্রয়োজন নেই: শিবির সভাপতি Feb 07, 2026
img
‘হেরা ফেরি ৩’-এর ভবিষ্যৎ অনিশ্চিত, অক্ষয়-পরেশের দ্বন্দ্ব নয় নেপথ্যে কী কারণ? Feb 07, 2026
img
তারেক রহমানের পক্ষে গুলশানে নির্বাচনী গণসংযোগে জাইমা রহমান Feb 07, 2026
img
টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নাটকীয়তায় পাকিস্তানের জয় Feb 07, 2026
img
যমুনায় আইন-শৃঙ্খলাসংক্রান্ত জরুরি সভা আজ, থাকবেন বাহিনী প্রধানরা Feb 07, 2026
img
সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক Feb 07, 2026
img
হাসপাতালে ভর্তি অভিনেত্রী নবনীতা, ঠিক কী হয়েছে তার? Feb 07, 2026
img
পাক-ভারত ম্যাচ নিয়ে শ্রীলঙ্কার অনুরোধে সিদ্ধান্ত বদলাতে পারে পিসিবি Feb 07, 2026
img
ফাইনালে ভারতের বিপক্ষে পিছিয়ে বাংলাদেশ Feb 07, 2026
img
একটি দল জাল ভোট দিতে বোরখা ও নিকাব প্রস্তুত করছে : মাহদী আমিন Feb 07, 2026
img
লাল পাসপোর্ট ছেড়ে দিয়েছেন ফারুকীসহ একাধিক উপদেষ্টা Feb 07, 2026
img
তারুণ্যের ভাবনাকে আমরা ধারণ করি, মেধানির্ভর বাংলাদেশ গড়ব: সালাহউদ্দিন আহমদ Feb 07, 2026
img
ক্ষমতায় গেলে যত দ্রুত সম্ভব তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: তারেক রহমান Feb 07, 2026
img
১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের ‘বোর্ড অব পিস’- এর প্রথম বৈঠক Feb 07, 2026