পার্বত্য চট্টগ্রামে শান্তি ফেরাতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরিয়ে আনতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ মঙ্গলবার (১ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

বৈঠকে আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

সভায় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে করণীয়; আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায়; পার্বত্য জেলাসমূহে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সশস্ত্র গ্রুপের অপতৎপরতা রোধে করণীয়; সন্ত্রাসী কার্যক্রম ও জঙ্গি প্রতিরোধ, নির্মূল ও নিয়ন্ত্রণে উদ্যোগ; অস্ত্র জমা ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা; বিভিন্ন মাজার-দরগার নিরাপত্তা বিধান; মাদকের অপব্যবহার রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ; গার্মেন্টস কারখানা, ওষুধ শিল্পসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টির তৎপরতা রোধে করণীয়; মিয়ানমার সীমান্ত ও রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ এ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবারের পূজা সবচেয়ে নির্বিঘ্ন হবে, ভালো হবে। পূজা নির্বিঘ্ন করতে যত ধরনের পদক্ষেপ নিতে হয় তা নিবো। আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো তা বলবো না, কিন্তু সন্তোষজনক আছে। সেটা দিনদিন আরও ভালো হবে, এজন্যে গণমাধ্যমের সহায়তা চাই। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং মাদক বন্ধ করতে হলে মাদকের গডফাদারদের ধরতে হবে। সেটা নিয়ে কাজ করছি। দিন দিন পরিবেশ ভালো হবে।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে নতুন করে বিভিন্ন বাহিনীতে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। বিজিবি, আনসার, এসআই নিয়োগ হবে শিগগিরই। জুলাইয়ের ঘটনার পর এখন পর্যন্ত ১৮৭ পুলিশ সদস্য কাজে যোগ দেইনি। তারা এখন আর পুলিশ সদস্য নন। তাদেরকে ক্রিমিনাল (অপরাধী) হিসেবে দেখা হবে।

Share this news on:

সর্বশেষ

img
আজ আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ Feb 08, 2026
img
সাইফের সঙ্গে বিয়ের আগে সানির প্রেমে পড়েছিলেন অমৃতা! Feb 08, 2026
img
বিএনপি জোট ক্ষমতায় এলে ভোলার দৃশ্যমান উন্নয়ন হবে: পার্থ Feb 08, 2026
img
নাহিদ ইসলামের আসনে জনসভায় যোগ দেবেন জামায়াত আমির Feb 08, 2026
img
জরুরী বৈঠকে যোগ দিতে পাকিস্তানে গেলেন বিসিবি সভাপতি Feb 08, 2026
img
জাপানে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু Feb 08, 2026
img
এর আগে রক্ষিতের সঙ্গে কী কারণে বাগ্‌দান ভেঙে যায় রাশ্মিকার? Feb 08, 2026
img
উন্নত ও নিরাপদ বাংলাদেশের পথিকৃৎ হবেন তারেক রহমান: পুতুল Feb 08, 2026
img
আমরা আস্ফালন, লম্পজম্প দেখিয়ে রাজনীতি করি না: এ্যানি Feb 08, 2026
img
ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে খালেদরা Feb 08, 2026
img
মালয়েশিয়ায় নরেন্দ্র মোদিকে দেওয়া হলো লাল গালিচা সংবর্ধনা Feb 08, 2026
img
কোন উপায়ে নিজের রাগকে বশে রাখেন জয়দীপ আহলাওয়াত? Feb 08, 2026
img

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

নির্বাচনে যান চলাচল নিয়ে নতুন নির্দেশনা জারি করে প্রজ্ঞাপন Feb 08, 2026
img
নোয়াখালীতে ২৬১ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ Feb 08, 2026
img
থাইল্যান্ডে ভোটগ্রহণ শুরু, আলোচনায় ৩টি প্রধান রাজনৈতিক দল Feb 08, 2026
img
পর্দার ‘কোচ’ সুনীল থাপার প্রয়াণে আবেগঘন প্রিয়ঙ্কা Feb 08, 2026
img
আফগানিস্তানে পাহাড়ি সড়ক থেকে খাদে পড়ল মিনিবাস, নিহত অন্তত ১৫ Feb 08, 2026
img
অক্ষয় খান্নার সঙ্গে প্রেম করতে চেয়েছিলেন কঙ্গনা! Feb 08, 2026
img
‘ভারতীয় গণমাধ্যম কল্পকাহিনী তৈরি করছে’ মন্তব্য পিসিবির Feb 08, 2026
img
স্বর্ণের বাজারে বড় পতন, আজ থেকে বিক্রি হবে নতুন দামে Feb 08, 2026