© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শেখ হাসিনাসহ ৪৬ জনের গ্রেপ্তারি পরোয়ানা আইজিপির কাছে পাঠানো হয়েছে : চিফ প্রসিকিউটর

শেয়ার করুন:
শেখ হাসিনাসহ ৪৬ জনের গ্রেপ্তারি পরোয়ানা আইজিপির কাছে পাঠানো হয়েছে : চিফ প্রসিকিউটর
মোজো ডেস্ক
০৯:৪৮ এএম | ২৩ অক্টোবর, ২০২৪
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনের চেষ্টায় ‘গণহত্যার’ দুই অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলামের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

বুধবার (২৩ অক্টোবর) ট্রাইব্যুনালের কাজের অগ্রগতি পরিদর্শন করেন শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল। 

পরিদর্শন শেষে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এসব কথা বলেন। তিনি আরও বলেন, গণহত্যায় সহযোগিদের বিরুদ্ধে খুব শিগগিরই নেয়া হচ্ছে আইনী পদক্ষেপ। 

এ সময় আইন উপদেষ্টা জানান, ট্রাইব্যুনালের কাজ খুব ভাল ভাবে এগোচ্ছে। সংস্কার কাজ শেষে আগামী ১ থেকে ৩ নভেম্বরের মধ্যে ট্রাইব্যুনালের মুল ভবনে হবে বিচারকাজ শুরু করা যাবে। 

মন্তব্য করুন