© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, অর্ধশতাধিক শিক্ষার্থী আটক

শেয়ার করুন:
সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, অর্ধশতাধিক শিক্ষার্থী আটক
মোজো ডেস্ক
০৬:০১ পিএম | ২৩ অক্টোবর, ২০২৪
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পুনরায় প্রকাশের দাবিতে সচিবালয়ে ঢুকে আন্দোলনকারী ৫৩ শিক্ষার্থীদের আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের দুইটি প্রিজন ভ্যানে তাদের তোলা হয়েছে।

বুধবার বিকাল পৌনে ৪টার দিকে তাদের আটক করা হয়।

এর আগে বেলা ৩টার দিকে শতাধিক শিক্ষার্থী সচিবালয়ে ঢুকে পড়েন। এ সময় তারা আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই; উই ওয়ান্ট জাস্টিস; মুগ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই; তুমি কে আমি কে ছাত্র-ছাত্র; আপস না সংগ্রাম, সংগ্রাম-সংগ্রাম ইত্যাদি স্লোগান দেন।

এসময় সেখানে দায়িত্বপালনরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিক্ষোভকারী শিক্ষার্থীদের সরে যেতে অনুরোধ করেন। কিন্তু সরে না গেলে তাদের ধাওয়া দেয়া হয় এবং লাঠিপেটাও করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তাড়া খেয়ে এ সময় ছত্রভঙ্গ হয়ে যান শিক্ষার্থীরা। এর মধ্যে সচিবালয়ের ভেতরে আটকা পড়েন বেশকিছু শিক্ষার্থী। তাদেরকে আটক করে পুলিশের প্রিজন ভ্যানে তোলা হয়েছে।

সচিবালয়ে দায়িত্বরত পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, বিক্ষোভ থেকে মোট ৫৩ জনকে আটক করা হয়েছে। তাদেরকে রাজধানীর শাহবাগ থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

মন্তব্য করুন