মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১৯

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ১৯ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। স্থানীয় সময় শনিবার (২৬ অক্টোবর) দেশটির মধ্যাঞ্চলীয় জাকাতেকাস প্রদেশে এই দুর্ঘটনা ঘটে।

রোববার (২৭ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার মেক্সিকোর মধ্যাঞ্চলীয় প্রদেশ জাকাতেকাসের একটি মহাসড়কে বাস দুর্ঘটনায় ১৯ জন নিহত এবং আরও ছয়জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

ভোরে হতাহতদের বহনকারী বাসটি ভুট্টা বহনকারী একটি ট্রাক্টর-ট্রেলারের পেছনের অংশের সাথে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। মূলত ট্রাক্টর-ট্রেলারের পেছনের ওই অংশটি আলগা হয়ে গিয়েছিল।

জাকাতেকাস প্রদেশের গভর্নর ডেভিড মনরিয়াল দুর্ঘটনার পরপরই ২৪ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছিলেন। তবে প্রাদেশিক অ্যাটর্নি জেনারেলের কার্যালয় পরে দুর্ঘটনায় নিহতের এই সংখ্যাটি সংশোধন করে।

অ্যাটর্নি জেনারেলের কার্যালয় বলেছে, তারা ট্রাক্টর-ট্রেলারের “চালককে গ্রেপ্তারের জন্য তদন্ত চালিয়ে যাচ্ছে।”

নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্থানীয় সরকারি কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, শনিবার সকালে একটি উপত্যকায় পড়ে থাকা কিছু মৃতদেহ উদ্ধারের প্রচেষ্টা অব্যাহত ছিল।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত কিছু ছবিতে দেখা গেছে, উদ্ধারকারী দল এবং সামরিক বাহিনীর সদস্যসহ নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে এবং উদ্ধারকারীরা মৃতদেহ উদ্ধারে কাজ করছে।

রয়টার্স বলছে, দুর্ঘটনাকবলিত এই বাসটি চিহুয়াহুয়া প্রদেশের মার্কিন-মেক্সিকো সীমান্তবর্তী শহর সিউদাদ জুয়ারেজের দিকে যাচ্ছিল। অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের তথ্য অনুসারে, ক্ষতিগ্রস্তদের মধ্যে কোনও অভিবাসী নেই।

উল্লেখ্য, মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা ও তাতে প্রাণহানির ঘটনা বেশ সাধারণ। এর আগে ২০২১ সালের ডিসেম্বরে চিয়াপাস প্রদেশে প্রায় ১৬৬ জনকে বহনকারী একটি ট্রাক দুর্ঘটনার মুখে পড়ার পর ৫৪ জন নিহত এবং আরও কয়েক ডজন মানুষ আহত হন।

Share this news on:

সর্বশেষ

img
নারী কর্মীদের হেনস্থা করা হচ্ছে, অভিযোগ নাসীরুদ্দীন পাটওয়ারীর Feb 04, 2026
img
টি-টোয়েন্টিতে এক নম্বর অলরাউন্ডার এখন সাইম আইয়ুব Feb 04, 2026
img
আমিরের আইডি হ্যাক, ছরওয়ারের বিরুদ্ধে মামলা করছে জামায়াত Feb 04, 2026
img
সম্পর্কের গুঞ্জনে মুখ খুললেন শিল্পার বোন শমিতা শেঠি! Feb 04, 2026
img
আমি প্রথম বিদ্রোহ করেছি, জামায়াত আমিরের বক্তব্য ঠিক আছে : কর্নেল অলি Feb 04, 2026
img
স্মৃতি-পলাশের বিবাহবাসরে গিয়ে কী দেখেন নন্দিশ? Feb 04, 2026
কারিনার তীক্ষ্ণ দৃষ্টি, নেটিজেনদের কটাক্ষ Feb 04, 2026
img
আমরা সন্ত্রাসের রাজনীতি পেছনে রেখে আসছি: হান্নান মাসউদ Feb 04, 2026
img
সুষ্ঠু ভোট হলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী: শামা ওবায়েদ Feb 04, 2026
img
‘মিটু’ নিয়ে কথা হলে ‘পিডোফেলিয়া’ নিয়ে নয় কেন? Feb 04, 2026
img
'এপস্টেইন ফাইল'-এ বিল গেটসের নাম নিয়ে মুখ খুললেন সাবেক স্ত্রী মেলিন্ডা Feb 04, 2026
img
সাতক্ষীরায় বিএনপির ২৮ নেতাকর্মীকে বহিষ্কার Feb 04, 2026
img
কাজের অভাবে বিকল্প পথ খুঁজছেন প্রান্তিক ব্যানার্জি! Feb 04, 2026
img
জামায়াত ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেবে : মিন্টু Feb 04, 2026
img
যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, তারা দেশপ্রেম শেখাচ্ছে: ডা. জাহিদ Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহার

গ্রামীণ নারীদের জন্য ‘আমার আয়ের সংসার’ প্রকল্পের ঘোষণা জামায়াতের Feb 04, 2026
img
৩০ ভাগ মানুষ মার্কা নয়, প্রার্থী দেখে ভোট দেবে : রুমিন ফারহানা Feb 04, 2026
img
মোদিকে ঘিরে নজিরবিহীন হট্টগোল, সংসদে বিরোধী নেতাদের তুমুল বিক্ষোভ Feb 04, 2026
img
১৫ বছর আমাদের ওপর এতো জুলুম হওয়ার পরেও আমরা ছেড়ে যাইনি : জামায়াত আমির Feb 04, 2026
img
নির্বাচনী সফরে ফের উত্তরবঙ্গে যাচ্ছেন তারেক রহমান Feb 04, 2026