© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিএনপির সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের বৈঠক

শেয়ার করুন:
বিএনপির সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের বৈঠক
মোজো ডেস্ক
১২:৪৮ পিএম | ২৮ অক্টোবর, ২০২৪
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্ব ৩ সদস্যদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারীর। সোমবার (২৮ অক্টোবর) সকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে নেপালের পক্ষে থেকে আরও অংশ নিচ্ছেন ডিপুটি চিফ অব মিশন ললিতা সিলওয়াল। আর বিএনপির পক্ষে থেকে উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটি ও আন্তর্জাতিক বিষয়ক কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও শামা ওবায়েদ।

বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সার্ককের আসল উদ্দেশ্য বাস্তবায়ন ও কার্যকর করতে নেপাল উদগ্রীব। দক্ষিণ এশিয়ায় সার্কের সুফল বয়ে আনতে দুইদেশ একসঙ্গে কাজ করবে।

তিনি বলেন, সার্ককে সঠিক জায়গায় নিয়ে যেতে পারিনি বিগত সরকার। সার্কের আসল উদ্দেশ্য বাস্তবায়ন ও এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবে নেপাল-বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার উন্নয়নে ব্যবসা যোগাযোগ সম্পর্ক উন্নয়নে কাজ করবো আমরা। নেপাল থেকে হাইড্রা পাওয়ার বিদ্যুৎ দুইদেশ কিভাবে উপকৃত হবে সে বিষয়ে আলোচনা হয়েছে।

মন্তব্য করুন