জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থাকে নিষিদ্ধ করল ইসরায়েল

ইসরায়েলের সংসদ নেসেটে ইউএনআরডব্লিউএ নামে পরিচিত জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থাকে দেশটির ভেতরে ও ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমে কার্যক্রমের চালানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে একটি আইন পাস হয়েছে। সোমবার (২৮ অক্টেবার) দেশটির সংসদে এই আইন পাস হয়। তবে নতুন এই নিষেধাজ্ঞা নিয়ে ইসরায়েলের কিছু পশ্চিমা মিত্র উদ্বেগ প্রকাশ করেছে। তাদের আশঙ্কা, গাজায় এখন যে মানবিক সংকট চলছে এতে পরিস্থিতি আরও অবনতি হবে।

ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলায় ইউএনআরডব্লিউএ-এর কিছু সদস্য অংশগ্রহণ করেছেন। এ ছাড়া তাদের কয়েকজন হামাসসহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সদস্য ছিলেন।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমে অংশগ্রহণকারী ইউএনআরডব্লিউএ-এর কর্মীদের জবাবদিহির আওতায় আনতে হবে।

তবে সংস্থাটির প্রধান ফিলিপ লাজারিনি বলেছেন, ইসরায়েলি সংসদে হওয়া ভোটটি জাতিসংঘ সনদবিরোধী এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এটি ইউএনআরডব্লিউএ-কে অমর্যাদাপূর্ণ করার এবং ফিলিস্তিনি শরণার্থীদের মানব উন্নয়নে সহায়তা ও সেবাদান প্রক্রিয়া অগ্রাহ্য করার চলমান প্রচেষ্টার সর্বশেষ পদক্ষেপ।

ইসরায়েলি সংসদে এমন এক সময়ে ইউএনআরডব্লিউএ-কে নিষিদ্ধ করতে ভোটাভুটি হলো যখন ইসরায়েলি যুদ্ধ ট্যাংকগুলো উত্তর গাজার আরও গভীরে প্রবেশ করেছে। একই সঙ্গে এক লাখের বেশি বেসামরিক মানুষকে সেখানে অবরুদ্ধ করে রেখেছে। তবে ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, হামাস যোদ্ধাদের দমন করতে তারা এই অভিযান চালাচ্ছে।

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, জাবালিয়া ক্যাম্পের একটি হাসপাতালে প্রায় ১০০ সন্দেহভাজন যোদ্ধাকে আটক করেছেন তারা। তবে হামাস ও সেখানকার চিকিৎসাকর্মীরা ওই হাসপাতালে যোদ্ধাদের উপস্থিতির কথা অস্বীকার করেছেন।

Share this news on:

সর্বশেষ

img
আল হিলাল এশিয়ার রিয়াল মাদ্রিদ: বেনজেমা Feb 07, 2026
img
বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসবের পর্দা নামছে কাল Feb 07, 2026
img
রোমেরোর লাল কার্ডে ভেঙ্গে গেল টটেনহ্যামের মনোবল, জয় পেল ম্যানইউ Feb 07, 2026
img
যাকে ইচ্ছা ভোট দিন, তবু ভোটকেন্দ্রে যান: গয়েশ্বর Feb 07, 2026
img
ভূমিকম্পে কেঁপে উঠল ৪ দেশ Feb 07, 2026
img
নারীদের জাগরণই ধানের শীষের পুনর্জাগরণ: প্রিন্স Feb 07, 2026
img
ভোটটা যাতে পারফেক্ট হয়, সেটা আমাদের জন্য এখন প্রধান চ্যালেঞ্জ : প্রধান উপদেষ্টা Feb 07, 2026
img
ব্যাচেলরদের ফ্ল্যাটে নতুন চমক ও রহস্যের ঝড়! Feb 07, 2026
img
২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ২৯ Feb 07, 2026
img
দেশ এখন দুই ভাগে বিভক্ত : ডা. তাহের Feb 07, 2026
img
রহস্যময় পোস্টে সমাপ্তির ইঙ্গিত নীলাঞ্জনার! Feb 07, 2026
img
দিন শেষে ক্রিকেটাররা বঞ্চিত হয়েছে: মাহমুদউল্লাহ Feb 07, 2026
img
নির্বাচন ঘিরে বেশকিছু জায়গায় অস্ত্রের মজুত হচ্ছে : আসিফ মাহমুদ Feb 07, 2026
img
সাংবাদিকদের মারধর, নিন্দা ও প্রতিবাদ জামায়াতের Feb 07, 2026
img
জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেলকে হারানোর দুই বছর Feb 07, 2026
img
আমাদের প্রথম ও শেষ ঠিকানা এই বাংলাদেশ: তারেক রহমান Feb 07, 2026
img
খালেদের ৪ উইকেট, ১৪৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে শান্তর দুর্বার Feb 07, 2026
img
নওগাঁয় নিপাহ ভাইরাসে নারীর মৃত্যু Feb 07, 2026
img
রেকর্ড ছুঁয়ে মালিঙ্গা-সাকিবের পাশে নাম লেখালেন হোল্ডার Feb 07, 2026
img
বৌভাতে ভরপুর বাঙালিয়ানা, নতুন বউয়ের সাজে নজর কাড়লেন প্রিয়াঙ্কা Feb 07, 2026