© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বুধবারও সায়েন্সল্যাব মোড় অবরোধের ঘোষণা সাত কলেজের শিক্ষার্থীদের

শেয়ার করুন:
বুধবারও সায়েন্সল্যাব মোড় অবরোধের ঘোষণা সাত কলেজের শিক্ষার্থীদের
মোজো ডেস্ক
০৯:৪৫ পিএম | ২৯ অক্টোবর, ২০২৪
আলাদা বিশ্ববিদ্যালয়ের দাবিতে আগামীকাল বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আবারও সড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এর আগে মঙ্গলবার (২৯ অক্টোবর) দাবি আদায়ে বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর গুরুত্বপূর্ণ ওই মোড় অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। 

এতে ৫ ঘণ্টা ধরে সায়েন্স ল্যাবরেটরি মোড় দিয়ে যান চলাচল বন্ধ থাকে। মিরপুর সড়কসহ আশপাশের সড়কগুলোতে দীর্ঘ যানজট দেখা দেয়। ভোগান্তিতে পড়েন বহু মানুষ।

আন্দোলনকারীদের মুখপাত্র আব্দুর রহমাস সাংবাদিকদের বলেন, স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ‘বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন’ গঠন করতে হবে। সেই কমিশন না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে। আন্দোলনের অংশ হিসেবে আগামীকাল বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এখানে সড়ক অবরোধ করা হবে। আর এর মধ্যে সরকারের পক্ষ থেকে যোগাযোগ করা হলে সে বিষয়ে পরবর্তীতে জানানো হবে।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, গত শনিবার তারা তিন দিনের মধ্যে ‘বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন’ গঠনের দাবি জানিয়েছিলেন। এর মধ্যে দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেয়া হয়েছিল। সেই সময়সীমার মধ্যে দাবি না মানায় আবার সড়কে নামেন শিক্ষার্থীরা।

মন্তব্য করুন