ইসরায়েলে হামলা চালানোর নির্দেশ খামেনির

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ি দখলদার ইসরায়েলে প্রতিশোধমূলক হামলা চালানোর প্রস্তুতির নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।  

ইরানি এক কর্মকর্তার বরাতে সংবাদমাধ্যমটি বলেছে, তাদের সামরিক অবকাঠামো লক্ষ্য করে গত সপ্তাহে ইসরায়েল যে হামলা চালিয়েছে তার ‘কঠোর’ এবং ‘অভাবনীয়’ জবাব দেয়া হবে।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন নির্বাচনের আগে ইরান প্রতিশোধমূলক এই হামলা চালাবে না। তবে অন্যান্য সংবাদমাধ্যম বলেছে ৫ নভেম্বরের নির্বাচনের আগেই হতে পারে হামলা। সিএনএন-ও এক প্রতিবেদনে উল্লেখ করেছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই হামলা চালাতে পারে ইরান।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, আয়াতুল্লাহ আলী খামেনেয়ি গত সোমবার নিরাপত্তা বাহিনীর সদস্যদের বলেছেন, ইসরায়েলকে এই হামলার জবাব দিতে হবে। নয়ত তারা ‘পরাজিত’ হিসেবে অভিহিত হবেন।

প্রসঙ্গত, হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার পর গত ১ অক্টোবর ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইরান। এসব ক্ষেপণাস্ত্রের অধিকাংশ লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ভূপাতিত করার দাবি করে ইসরায়েল। নেতানিয়াহুর দেশ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণও গোপন করেছে বলে ধারণা করা হয়। যদিও ওই হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, ইরান ‘বড় ভুল করেছে’ এবং ‘এর মাশুল দিতে হবে’।

নিজ দেশে হামলার জবাবে গেল ২৬ অক্টোবর ইরানের তিন প্রদেশে হামলা চালায় দখলদার ইসরায়েলের বিমানবাহিনী। এতে ইরানের বেশ কিছু গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি ইসরায়েলের। তবে ইরানের এই হামলা তারা ঠেকিয়ে দেয়ার দাবি করেছে। হামলার পর তাদের খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি বললেও পরবর্তীতে হামলার তীব্রতা পর্যবেক্ষণ ও চার সেনার মৃত্যুর খবর জানায় ইরান।  

তবে হামলায় নিজেদের ‘সব লক্ষ্য অর্জিত হয়েছে’ বলে সফলতার দাবি করেন নেতানিয়াহু। হামলার পর ইসরায়েল হুঁশিয়ারি উচ্চারণ করে বলে, ফের ইরান হামলা করলে তার কড়া জবাব দেয়া হবে। আর ইসরায়েল বাহিনীর হামালার পর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য ইরানকে ফের হামলা না চালানোর আহ্বান জানায়।

Share this news on:

সর্বশেষ

img
বিশ্ববাজারে ফের স্বর্ণ ও রুপার দামে বড় পতন Feb 06, 2026
img
যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে বিমান হামলা চালাল ইসরায়েল Feb 06, 2026
img
রাজধানীতে দিনের তাপমাত্রা কমার আভাস, শুষ্ক থাকবে আবহাওয়া Feb 06, 2026
img
বিয়ের আগেই হবু শাশুড়িকে ‘মাম্মা’ বললেন অনুষ্কা! Feb 06, 2026
img
আজ নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি Feb 06, 2026
img
'পাকিস্তান আইডল'-এ বিচারক হলেন বাংলাদেশের দুই সংগীতশিল্পী Feb 06, 2026
img
হাদি হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে ইনকিলাব মঞ্চ Feb 06, 2026
জামায়াত ক্ষমতায় গেলে নারীরা রাত ১১টাতেও বাইরে নিরাপদ থাকবেন: মাহমুদা মিতু Feb 06, 2026
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Feb 06, 2026
সুষ্ঠু ভোটের জন্য যা প্রয়োজন, সে/না/বা/হি/নী সব করবে: সে/না সদস্য। Feb 06, 2026
সম্মানের প্রশ্নে আপসহীন অনির্বাণ ভট্টাচার্য Feb 06, 2026
গুঞ্জন নয় সত্যি, ফের মা হচ্ছেন বুবলী Feb 06, 2026
রাজনৈতিক বিক্ষোভে আতঙ্কিত শ্রদ্ধা–সিদ্ধান্ত, জানাল পরিবার Feb 06, 2026
img
জরুরি প্রয়োজন ছাড়া ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা Feb 06, 2026
img
প্রথমবার জুটি বাঁধতে পারেন আলিয়া-রাজকুমার Feb 06, 2026
img
এখন দেশের নিয়ন্ত্রক জনগণ : তারেক রহমান Feb 06, 2026
img
তরুণদের নিয়ে ভবিষ্যৎ দেশ গড়বো : আমীর খসরু Feb 06, 2026
img
শেষ দফার শুটিংয়ে ব্যস্ত আলফা দল Feb 06, 2026
img
নতুন ছবিতে এক ফ্রেমে আল্লু অর্জুন-রাশমিকা Feb 06, 2026
img
মধ্যরাতে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল ঠাকুরগাঁও- দিনাজপুর Feb 06, 2026