© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাবেক প্রতিমন্ত্রী শহিদুজ্জমান কারাগারে

শেয়ার করুন:
সাবেক প্রতিমন্ত্রী শহিদুজ্জমান কারাগারে
মোজো ডেস্ক
০৫:৪১ পিএম | ০৪ নভেম্বর, ২০২৪
বিএনপি কর্মী মকবুলকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. শহিদুজ্জামান সরকারের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৪ নভেম্বর) চারদিনের রিমান্ড শেষে শহিদুজ্জামানকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

অপরদিকে শহিদুজ্জামানের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। পরে উভয়পক্ষের শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক।

গত ৩০ অক্টোবর রাতে ঢাকার উত্তরা এলাকার একটি বাড়ি থেকে সাবেক এই প্রতিমন্ত্রীকে গ্রেপ্তার করা হয়। পরদিন ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান তার এ মামলায় তার চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

২০২২ সালের ৭ ডিসেম্বর বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান ও ভাঙচুর চালানো হয়। এ সময় কার্যালয়ের পাশে থাকা হাজার হাজার নেতাকর্মীর ওপরেও হামলা চালানো হয়। এতে মকবুল হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যান।

এ ঘটনায় গত ৩০ সেপ্টেম্বর পল্টন থানায় শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলা হয়। এ মামলায় এজাহারনামীয় ৫৩ নম্বর আসামি হলেন শহিদুজ্জামান সরকার।

মন্তব্য করুন