© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে আজ

শেয়ার করুন:
এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে আজ
মোজো ডেস্ক
১২:২৭ পিএম | ০৫ নভেম্বর, ২০২৪

<div>তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে নাকি কমবে— বিষয়টি মঙ্গলবা

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে নাকি কমবে— বিষয়টি মঙ্গলবার (৫ নভেম্বর) জানা যাবে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এদিন নতুন দাম ঘোষণা করবে।

বিইআরসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত নভেম্বর মাসের সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইস) অনুযায়ী, এলপিজির নতুন দাম আজ বিকেল সাড়ে ৩টায় জানানো হবে।

এর আগে, অক্টোবর মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৫ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৫৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। তার আগের মাস সেপ্টেম্বর মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ৪৪ টাকা বাড়িয়ে ১ হাজার ৪২১ টাকা করা হয়েছিল।

২০২৩ সালে ৫ দফা দাম কমানোর পর, এলপিজি ও অটোগ্যাসের দাম বেড়েছে ৭ দফায়। গত বছর জানুয়ারি, মার্চ, এপ্রিল, জুন ও জুলাই মাসে দাম কমানো হয়েছিল, আর ফেব্রুয়ারি, মে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর মাসে দাম বাড়ানো হয়েছিল।

মন্তব্য করুন